admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২০ ১:২০ অপরাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু ,স্টাফ রির্পোটার, বোচাগঞ্জ, দিনাজপুরঃ বিরল ও বোচাগঞ্জের উন্নয়নের কান্ডারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আজ ১৮ জুলাই শনিবার সকাল ১০ টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে বোচাগঞ্জ উপজেলাধীন উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের ভিত্তি প্রস্থর স্থাপন, ১২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সুগারমিল রোড হতে রামপুর হাট- নাউয়াভিটা-সুকদেবপুর চৌরাস্তায় হয়ে মাহেরপুর হাট পর্যন্ত ১২. ৪ কিলোমিটার আধুনিক মানের রাস্তা প্রশস্ত করণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন।
৩ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে বোচাগঞ্জ উপজেলাধীন গোপেন সাহার হাটে দ্বিতল গ্রামীণ বাজার ভবন (চার-তলা ভিত বিশিষ্ট) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং ১৬ লাখ টাকা ব্যয়ে ২০১৯-২০২০ ইং অর্থ বছরের এডিপি প্রকল্পের আওতায় হুইল চেয়ার, ভ্যানগাড়ী ও বাইসাইকেল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
এ ছাড়াও মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী মহোদয়ের ঐচ্ছিক তহবিল হতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে অর্থ বিতরণ করেন-এদিকে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি-এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, দিনাজপুর এলজিআরডি নির্বাহী প্রকৌশলী এস,এম জাকিউর রহমান, বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।