admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২০ ৪:৫০ অপরাহ্ণ
বাংলাদেশে একদিনে মৃত্যু ৪৭ জনের, শনাক্ত আড়াই হাজারের বেশি। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৬৬ জনের। আর এই সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ জন। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৩৫২ জনের মৃত্যু হল।
আর বাংলাদেশে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন এক লক্ষ ৮৩ হাজার ৭৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ১১হাজার ৫৯ টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য পাওয়া গেছে বলে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান।