admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ মে, ২০২০ ১২:১৭ অপরাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ, দিনাজপুর, প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর পরে বাংলাদেশের মানুষ এমন আপন নেতৃত্ব আর পায়নি – এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছে বলেই বাংলাদেশের জনগণ শান্তিতে আছে। সীমাবদ্ধতার মধ্যেও করোনা সংক্রমণ তিনি নিয়ন্ত্রণে রেখেছেন। এ কারণে দেশের পরিস্থিতি উদ্বেগজনক নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদয় দিয়ে দেশের মানুষকে অনুভব করেন। তিনি বাংলাদেশকে পুনরায় বিশ্ব আসনে সমাদৃত করেছেন। ২৯ মে শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জে মৌসুমী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অভয় দিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনাদের সঙ্গে আছে। তিনি হৃদয় দিয়ে আপনাদের দুঃখ অনুভব করেন। তিনি বাংলাদেশকে অনুভব করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একটি অনুভূতির নাম । করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসার জন্য অনুদান দিয়েছেন, প্রতি মসজিদে ইমামদের জন্য অনুদান দিয়েছেন। খেঁটে খাওয়া, অসহায় দিন-মজুরদের মোবাইলের মাধ্যমে অনুদান দিয়েছেন। খালিদ মাহমুদ বলেন, মানুষকে অনুভব করেন বলেই গত দুই মাসেরও বেশি সময় ধরে ত্রাণ সহায়তা দিয়ে প্রধানমন্ত্রী দেশের খাদ্যাভাব দূর করেছেন। দেশে এখন কোন অনাহারের কষ্ট নেই।এ দিন নৌ প্রতিমন্ত্রী উপজেলার সকাল ১০ টায় বোচাগঞ্জ উপজেলার ২ নং ইশানিয়া ও ১ নং নাফানগর ইউনিয়নের কংশরা, ফুটকিবাড়ী, কেরালগাও সহ বিভিন্ন গ্রামে মৌসুমী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মানুযের সাথে দেখা করে খোঁজ খবর নেন ও নাফানগর ইউপির ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত শালবাগানও তিনি দেখতে যান। ক্ষতিগ্রস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র আব্দুস সবুর, আওয়ামী লীগ নেতা তৈমুর ইসলাম, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফছার আলী, সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী, সাধারন সম্পাদক নুরে আলম খন্দকার কায়ছার,১ নং নাফানগর ইউনিয়ন চেরায়ম্যান শাহনেওয়াজ পারভেজ শাহান সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শাহীনুর ইসলাম সহ স্থানীয় ১ নং ও ২ নং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।