admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২০ ১২:২৩ অপরাহ্ণ
২ আগষ্ট ঠাকুরগাঁও সালন্দর ইউনিয়নের ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক দুঃস্থ পরিবারের মাঝে মাংস বিতরণঃ আজ ২ আগষ্ট ঈদের পরের দিন সকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক দুঃস্থ ৬৩০টি পরিবারের মাঝে ২ কেজি করে কোরবানি মাংস বিতরণ।
উক্ত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এসময় প্রেস ক্লাবের সভাপতি জনাব মনসুর আলী ও সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর তিনি সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক ৫২৫ টি দুঃস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।