হোম
নির্বাচিত কলাম

সেনাবাহিনীর ৯২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে যোগ দেওয়ার সুযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনী ৯২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে কমিশন্ড অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:
আগ্রহী প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যম হলে ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড ও একটিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে ‘এ’ গ্রেড এবং একটিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
২০২৩ সালের এইচএসসি বা ‘এ’ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫ এবং ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। ২০২৪ সালের ১ জুলাই তারিখে বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ২৩ বছর। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও প্রসারণ ৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ও প্রসারণে ৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ওপরে ডান দিকে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে কোনো অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে (০১৭১৩১৬১৯৭৯) সরাসরি যোগাযোগ করা যাবে। আবেদনকারী প্রার্থীদের টেলিটক, ট্রাস্ট ব্যাংক টি-ক্যাশ, ভিসা বা মাস্টারকার্ড, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে ১,০০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

নির্বাচনপদ্ধতি
প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা ২৯ অক্টোবর ২০২৩ থেকে ৯ নভেম্বর ২০২৩ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যেকোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে জানাতে হবে।

লিখিত পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা ২৪ নভেম্বর ২০২৩ (শুক্রবার) সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) পরীক্ষা: লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবির কাছে পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার বহন করবে।
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

চূড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান: স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদের সেনাসদর, এজির শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।

বিএমএ প্রশিক্ষণ: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বিএমএতে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে কমিশন লাভ করবেন। আবেদনের শেষ তারিখ: ২১ অক্টোবর ২০২৩।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 14 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 21 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক