হোম
রংপুর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।

সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড় সদর উপজেলার বিরাজোত সীমান্ত এলাকা থেকে তমিজ উদ্দিন (৭৮) নামে এক বাংলাদেশি বৃদ্ধ কৃষককে হারিয়ে যাওয়া গুরু খুঁজতে গেলে বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতীয় সীমান্ত রক্ষী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার অভিযোগে দীপঙ্কর গোপ (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে ধরে এনেছে সীমান্তবর্তী এলাকাবাসী।

শনিবার (৮ আগস্ট) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত সীমান্তের মেইন পিলার ৭৪২-এর ১২ নম্বর সাব-পিলার এলাকায় ভারতের এক নাগরিক বাংলাদেশের আখক্ষেতে প্রবেশ করলে স্থানীয়রা আটক করে। আটককৃত দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে।

বর্তমানে তিনি বিজিবি,ও পুলিশ জিম্মায় রয়েছেন।
এ ঘটনায় ৮ আগস্ট ২০২৬ শনিবার বিকেলে তৎক্ষণাৎ বাংলাদেশ সীমান্ত রক্ষী ( বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী হ্যালো (বিএসএফে)র কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে নীলফামারী ৫৬ বিজিবির অমরখানা ক্যাম্পের আওতাধীন বিরাজোত সীমান্ত এলাকায় গত বুধবার (৫ আগেস্ট) সকালে হারানো গরু খুঁজতে গিয়ে বাংলাদেশের অভ্যন্তর এলাকা থেকে বিএসএফের হাতে আটক হন তমিজ উদ্দিন। এলাকাবাসীর অভিযোগ ভারতীয় বিএসএফের চাউলহাটি ক্যাম্পের সদস্যরা বৃদ্ধ তমিজ উদ্দিন কে জোর তুলে নিয়ে গিয়েছে, আটককৃত বৃদ্ধ তমিজ উদ্দিন কানে কম শোনেন না এবং বয়সের বাড়ে ঠিকমতো হাঁটতেও পারেন না। ভারতীয় বিএসএফ বৃদ্ধ কে বাংলাদেশের অভ্যন্তর থেকে জোর করে তুলে নেওয়ার প্রতিবাদে এবং তাকে ফিরিয়ে আনার দাবিতে শনিবার সকালে অবৈধভাবে ভারতীয় চা-বাগান কর্মী দীপঙ্কর সীমান্ত পেরিয়ে বাংলাদেশের আখক্ষেতে ঢুকলে তাকে আটকে রাখে স্থানীয় বাসিন্দারা।

তমিজ উদ্দিনের ছেলে আজাহার আলী বলেন, ‘আমার বাবা কানে শোনেন না, ঠিকমতো হাঁটতেও পারেন না। শুধু হারানো গরু খুঁজতে গিয়েছেন। বাবাকে না ফিরিয়ে দিলে ভারতীয় নাগরিককেও ছাড়ব না। বাবাকে ফেরত দিলেই তাকে ছেড়ে দেওয়া হবে। বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে বিএসএফ দাবি করে, বাংলাদেশি নাগরিক তমিজ উদ্দিনকে কাঁটাতার কাটার অভিযোগে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ মিথ্যা কাঁটাতার কাটার অভিযোগ সাজিয়ে ভারতীয় বিএসএফ তাকে আদালতে সোপর্দ করেছে। তবে বাংলাদেশী সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) এ সংক্রান্ত নথি দেখতে চাইলে বিএসএফ জানায়, তাদের আটক নাগরিককে ফেরত দিলে প্রয়োজনীয় নথিপত্র দেখানো হবে।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ জানান, বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়রা বিজিবিকে আগে জানায়নি। তবে ভারতীয় নাগরিক আটক হওয়ার পর বিএসএফ যোগাযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরবর্তীতে বিএসএফ জানায়, বাংলাদেশি ওই বৃদ্ধকে আইনি প্রক্রিয়ায় ভারতে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে আটক ভারতীয় নাগরিকের বিষয়টি বর্তমানে পুলিশ আইনিভাবে খতিয়ে দেখছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক-১।
অপরাধ 14 hours আগে

এসআরবির যৌথ অভিযানে দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহে উদ্ধার।
অপরাধ 16 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর আধারদিঘী খালে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সাফল্য উদযাপন ও পুরস্কার বিতরণ।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা ধরাছোঁয়ার
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে বিরোধপূর্ণ জমিতে কার্যবিধির ১৪৪ ধারা জারি। বাদিকে হুমকির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ ও
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরের পল্লীতে মাদক বিরোধী অভিযান।
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুল ফিডের দুধ খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ। 
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক