admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারে কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
সাভার সরকারি কলেজ ছাত্র লীগের সহ-সম্পাদক মোঃ পলাশের উদ্যোগে পৌর এলাকার কাতলাপুরে
দিনটি পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
স্হানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সদস্য সচিব রুপোকুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগ ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবদুল বারেক মোল্লা।
সাভার সরকারি কলেজ ছাত্র লীগের সহসম্পাদক মোঃ পলাশ বলেন, জাতির পিতার জন্ম না হলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। পেতাম না স্বাধীন ভুখন্ড। আজ সেই মহান নেতার জন্মদিন। জন্মদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।