হোম
নির্বাচিত কলাম

সাভারের উত্তরণ পল্লীতে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ মে, ২০২২ ২:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ ঢাকার সাভারে ঈদকে সামনে রেখে মানবতার ফেরিওয়ালা, বাংলাদেশ পুলিশের আইকন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে গতকাল (শনিবার) বিকেলে উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে ঢাকার সাভারের উত্তরণ পল্লীতে প্রায় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে সাভারের বংশী নদী সংলগ্ন উত্তরণ পল্লীতে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

Open photoআয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম, পিপিএম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসো ফাউন্ডেশনের পরিচালক সাইমন হোসেন সাইফ, সাভার মডেল থানার ওসি অপারেশন মাকারিয়াস দাস, উত্তরণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ, আল মুসলিম গ্রুপের জিএম লিটন আহমেদসহ প্রমুখ।

প্রধান অতিথির হিসেবে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বক্তব্যে বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় শতাধিক বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলো । এর আগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। যার সব উদ্যোগ গ্রহণ করেছে উত্তরণ ফাউন্ডেশন। তিনি আরও বলেন, উত্তরণ ফাউন্ডেশন এর সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় । যাকে সারা বাংলাদেশের মানুষ মানবতার ফেরিওয়ালা হিসেবে চিনেন। তিনি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন । আর তার ফলশ্রুতিতে বেদে সম্প্রদায়ের যারা উপস্থিত মানুষগুলোর মধ্যে অনেকেই সু-শিক্ষিত হয়ে উঠেছেন, অনেকে কর্ম জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, অনেকে পারিবারিকভাবে সচ্ছলতা লাভ করেছেন।

এ সময় ভাসমান বেদে সম্প্রদায়ের প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী–লুঙ্গি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, গুড়া দুধসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী। ঈদ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। অনুষ্ঠান শেষে সাভার মডেল থানার ওসি অপারেশন মাকারিয়াস দাস উত্তরণ পল্লীতে ডিআইজি হাবিবুর রহমানের বাবার নামে নির্মিত মসজিদে ১০ টি পবিত্র কোরআন শরীফ প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসো ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইমন হোসেন সাইফ, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা।
আইন-বিচার 43 minutes আগে

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা
রংপুর 10 hours আগে

যশোরে ১০০ কোটিতে শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ার LB টাওয়ার কিনলেন দুবাই
খুলনা 16 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক
অপরাধ 16 hours আগে

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে সিভিল সার্জন পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রংপুর 2 days আগে

ফরিদপুরের মধুখালীতে বাথরুমে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার।
খুলনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্বামীর ভিটে হারিয়ে পুকুর পাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে নদীর চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের দাবীতে নৌ ধর্মঘটের ডাক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জের যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা,ড্রেজার মেশিন আটক।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক