হোম
তথ্য ও প্রযুক্তি

সাবেক বিএনপি নেতা নাজমুল হুদা আর নেই

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মারুফ সরকার,স্টাফ রির্পোটারঃ রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাবেক যোগাযোগমন্ত্রী ও বিএনপি নেতা নাজমুল হুদা আর নেই। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একটু আগে নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে ফোন করা হলে আত্মীয় পরিচয়ে একজন জানান, রোববার রাত ১০টার দিকে নাজমুল হুদা মৃত্যুবরণ করেন। বিস্তারিত পারিবারিকভাবে পরে জানানো হবে।
প্রসঙ্গত, নাজমুল হুদা অনেক দিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। গত সপ্তাহে তার গঠিত তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে।তৃণমূল বিএনপির মহাসচিব আক্কাস আলী খান গণমাধ্যমকে জানান, রাত ১০টা ২৫ মিনিটের দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই মন্ত্রী।
মৃত্যুকালে স্ত্রী সিগমা হুদা ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি। ১৯৪৩ সালের ৬ জানুয়ারি ঢাকার দোহারে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার নাজমুল হুদা। ১৯৯১ থেকে ১৯৯৬ সালে তথ্যমন্ত্রী এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হুদা ঢাকা-১ আসন থেকে মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১২ সালে দলের ভাইস চেয়ারম্যানের পদ ছাড়ার আগ পর্যন্ত তিনি বিএনপির সদস্য ছিলেন।
১৯৭৭ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাগোদলের মাধ্যমে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন নাজমুল হুদা। ১৯৯১ সালে বিএনপি সরকারের সময় তাকে তথ্যমন্ত্রী করা হয়। পরে ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তাকে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। একপর্যায়ে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন এবং বিএনপিও তাকে দল থেকে বহিষ্কার করে।
নাজমুল হুদা ২০১২ সালের জুনে বিএনপি ছেড়ে নিজের রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) গঠন করেন।কয়েক মাস পর দলের একজন সিনিয়র নেতা তাকে ক্ষমতাচ্যুত করেন এবং তারপরে তিনি ২০১৪ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় জোট এবং একই বছরের নভেম্বরে বাংলাদেশ মানবাধিকার পার্টি গঠন করেন।এরপর ২০১৫ সালের নভেম্বরে, ব্যারিস্টার নাজমুল হুদা সর্বশেষ তৃণমূল বিএনপি নামে তার পঞ্চম রাজনৈতিক দল গঠন করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে লালসার শিকার ১১ বছরের শিশু,অভিযুক্তকে গণধোলাই দিয়ে থানায়
অপরাধ 4 hours আগে

পঞ্চগড়ের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা ও শিক্ষকদের ২ দিনব্যাপী মৌলিক
রংপুর 7 hours আগে

পীরগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বের অবহেলার  অভিযোগ,ক্ষতির দাবি ভুক্তভোগীর।
অপরাধ 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে সমাজ সেবার সপ্তাধিক কর্মশালা অনুষ্ঠিত। 
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁওয়ের সি,এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ।
রংপুর 18 hours আগে

বোচাগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেই সফল করার লক্ষে অবহিতকরণ সভা
রংপুর 19 hours আগে

বগুড়ায় স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার।
আইন-বিচার 22 hours আগে

প্রেমের ফাঁদে নিখোঁজ পুলিশ কন্যা ৫৩ দিন পর উদ্ধার,জয়পুরহাটে মিলল
অপরাধ 1 day আগে

ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেয়া দেবীগঞ্জের সেই পিআইও প্রত্যাহার
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ,অর্থ বাণিজ্যের অভিযোগে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক