admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২১ ১:৪৭ অপরাহ্ণ
সাবেক ধর্ম ও শিক্ষামন্ত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মারা গেছেন। সাবেক ধর্ম ও শিক্ষামন্ত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। আজ শনিবার ভোর ৫টা ২৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সাবেক ধর্ম ও শিক্ষামন্ত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান, এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি জানান, আজ বাদ আছর রাজধানীর বারিধারা মসজিদে অ্যাডভোকেট মাহবুবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। প্রসঙ্গত, মাহবুবুর রহমান সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের বাবা। মাহবুবুর রহমান ১৯৮৪ সালে এরশাদ সরকারের ধর্মমন্ত্রী ও ১৯৮৬ সালে শিক্ষামন্ত্রী ছিলেন। পরবর্তীতে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ আসনে (চাটখিল) বিএনপি থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন তিনি। ১৯৬২ সালের ১২ ডিসেম্বর উচ্চ আদালতের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন মাহবুবুর রহমান।