হোম
আন্তর্জাতিক

শেরাটন সেন্টার টরেন্টো হোটেলে ফোবানা সম্মেলনের আগামী ১ সেপ্টেম্বর পর্দা উঠছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধিঃ আগামী শুক্রবার ১ সেপ্টেম্বর ‘দ্যা শেরাটন সেন্টার টরেন্টো হোটেলে’ ৩৭তম ফোবানা সম্মেলনের পর্দা উঠছে। সকল প্রস্ততি সম্পন্ন। কানাডার টরেন্টো শহরে ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী এ সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসবের আমেজ বিরাজ করছে। গত বুধবার ২৩ আগষ্ট ২০২৩, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের গোল্ডেন এজ পার্টি হলে ফোবানা স্টিয়ারিং কমিটি ২০২৩ ও টরেন্টো কনভেনশন কমিটি ২০২৩ এর যৌথ সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ ফোবানা সম্মেলনের প্রস্তুতির ওপর বক্তব্য রাখেন।

সম্মেলনের শুরুতে মঞ্চে আসন গ্রহন করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আলী ইমাম সিকদার, এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ, ভাইস চেয়ারম্যান কাজী আজম, স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ হোসেন খান, জিল্লুর রহমান জিল্লু, ফিরোজ আহমেদ ও নিশান রহিম, টরেন্টো ফোবানা কনভেনশন কমিটি’র ২০২৩ চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস মিয়া, কনভেনর আবুল আজাদ, মেম্বার সেক্রেটারি রিমন ইসলাম ও কো চেয়ারম্যান আহাদ খোন্দকার।

সংবাদ সম্মেলনে মডারেটরের দায়িত্ব পালন ও লিখিত বক্তব্য পাঠ করেন শাহ নেওয়াজ। কানাডার টরেন্টো থেকে আগত মোহাম্মদ ইলিয়াস মিয়া, আবুল আজাদ, রিমন ইসলাম ও আহাদ খোন্দকার নিজেদের পরিচয় তুলে ধরেন ও হোস্ট সিটি টরেন্টোর প্রস্তুতি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর ২০২৩ কানাডার টরেন্টো শহরে ‘দ্যা শেরাটন সেন্টার টরেন্টো হোটেলে’ ৩৭তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে টরেন্টোর সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর মাইকেল থমাস আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করবেন। ফোবানার মূল অনুষ্ঠানগুলো শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে। তা চলবে রোববার ৩ সেপ্টেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি প্রদান করেছেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সালমা জাহিদ এমপি।

অনুষ্ঠানে দেশিবিদেশি অতিথিরা বক্তব্য রাখবেন। শনি ও রোববার বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, আর্থ সামাজিক উন্নয়ন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পৃথক পৃথক কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে। ‘প্রবীনের অহংকার তারুন্যের জয়গান’ শ্লোগান নিয়ে ফোবানা কনভেনশনের প্রস্তুতি এগিয়ে চলেছে। গঠিত হয়েছে ফোবানা কনভেনশন ২০২৩ পরিচালনা পরিষদ। যাদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান: মোহাম্মদ ইলিয়াস মিয়া, কনভেনর: আব্দুল আজাদ ও মেম্বার সেক্রেটারি: রিমন ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক: ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউর রহমান , চীফ কনসালটেন্ট :মাহবুবব রব চৌধুরী , চীফ এডভাইজার : নজরুল ইসলাম মিন্টু ও চীফ কো অর্ডিনেটর : আহমেদ হোসেন। পুরো কনভেনশনের দেখভাল করছেন ফোবানার এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলী ইমাম, এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ ও ভাইস চেয়ারম্যান কাজী আজমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কনভেনশনে অংশগ্রহনকারি শিল্পীরা হলেন এস আই টুটুল, বালাম, রিজিয়া পারভিন, রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ, লাবনী, একে আজাদ, খোন্দকার ইসমাইল ও ফরহাদ আদনান প্রমুখ। এছাড়াও নিউইয়র্কের নৃত্যশিল্পীরা বিশেষ নৃত্যনাট্য পরিবেশন করবেন। নৃত্যানুষ্ঠানের বিশেষ আর্কষন “চন্দ্রা ব্যানার্জি ট্রুপ”। টরেন্টোসহ কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যের সম্মেলনে অংশগ্রহনকারী শিল্পীরাও সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন।

বাংলাদেশের সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালন ও তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ায়ই ফোবানার মূল লক্ষ্য। আর এ কাজে গুরুত্বপূর্ন ভূমিকা ও অবদান রাখতে পারেন সাংবাদিকরাই। এ মহতি কাজকে এগিয়ে নেবার লক্ষ্যে ফোবানার এ সম্মেলনে যোগদান করে স্বচ্ছ ও বাস্তবভিত্তিক কর্মকান্ড পরিচালনা ও নেতৃত্ব প্রদানে যারা ভূমিকা রাখছেন তাদেরকে আপনাদের লেখনী ও প্রচারের মাধ্যমে সহযোগিতার অনুরোধ রইলো। আগত সম্মেলনের সকল সংবাদ আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার ও প্রকাশ করে সহযোগিতা করুন।

লিখিত বক্তব্য শুরুর আগে শাহ নেওয়াজ বলেন, ফেবানা ও ফোবানা কনভেনশনের আইনগত বৈধতা আমাদের হাতে। গত ৪টি বছর ধরে আমরা স্টেট ও ফেডারেলের নিয়ম মেনে ট্যাক্সও প্রদান করছি। ফোবানার ট্রেড মার্কের জন্য আবেদনও করা হয়েছে। শীঘ্রই আমরা তা পেয়ে যাব। ফোবানা কনভেনশন বললেই আমাদের ফোবানাকেই বুঝতে হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 13 hours আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 1 day আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 1 day আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 1 day আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: ফাহিমের শৈশবকে হত্যা করল কারা? রাষ্ট্র ও রাজনীতিবিদদের
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক