হোম
আন্তর্জাতিক

রানি এলিজাবেথ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন না অসুস্থতার কারণে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২১ ১০:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

রানি এলিজাবেথ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন না অসুস্থতার কারণে। অসুস্থতার কারণে কপ-২৬ শীর্ষ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন না ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। সম্মেলনের ছয় দিন আগে মঙ্গলবার রাজপ্রাসাদ সূত্রগুলো জানিয়েছে, অসুস্থতার কারণে গ্লাসগোর সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শারীরিকভাবে উপস্থিত না থাকলেও ভিডিও বার্তায় সম্মেলনে যুক্ত থাকবেন এলিজাবেথ। ভার্চুয়ালি তিনি তার মতামত ও বক্তব্য রাখবেন। আগামী ৩১ অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হচ্ছে ওই সম্মেলন। পরদিন ১ নভেম্বর রানির এতে যোগ দেওয়ার কথা ছিল।

দ্য ডেইলি মেইল জানিয়েছে, ৯৫ বছর বয়সী ব্রিটিশ রানি গত বুধবার শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এক রাত হাসপাতালে থাকার পর প্রাসাদে ফেরেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। এরপর থেকেই জনসম্মুখে আসেননি তিনি। বের হননি কুকুরের সঙ্গে হাঁটতেও। গত বুধবার উত্তর আয়ারল্যান্ড সফরের কর্মসূচি ছিল রানির। তবে তিনি হাসপাতালে থাকার কারণে ওই সফর বাতিল করতে হয়েছে।

cop 26 summit 2021

চিকিৎসকরা তাকে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন। পরদিন বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, গত কিছুদিন ধরেই তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। সম্প্রতি রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা যান। দীর্ঘ দিনের সঙ্গীর চলে যাওয়া রানির মনের ওপর বেশ প্রভাব ফেলেছে বলেই মনে করা হচ্ছে।রাজপ্রাসাদের একটি সূত্র জানিয়েছে, ডাক্তারের বিশ্রামে থাকার পরামর্শ মেনেই স্কটল্যান্ড না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আরেকটি সূত্র মতে, এই মুহূর্তে উইন্ডসর থেকে গ্লাসগো প্রায় ৮০০ মাইলের পথ পাড়ি দেওয়া রানির জন্য ভালো হবে না। তবে সম্মেলনের সার্বিক সফলতা কামনা করেছেন রানি। প্রতিবেদনে বলা হয়েছে, রাজ পরিবারের অন্য সদস্যরা সম্মেলনে অংশগ্রহণ করবেন। আর্থ ডে’তে অনুষ্ঠিত হতে যাওয়া এই জলবায়ু সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে বিশ্বের ৪০টি দেশের নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রয়েছেন। তবে পুতিন ও জিনপিং সম্মেলনে অংশ না নেওয়ার সম্ভাবনা বেশি বলেই মনে করা হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 1 hour আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 4 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 9 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 13 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 13 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 20 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 20 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 20 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 20 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক