হোম
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের স্যান্ডওয়েলে গাঁজার খামার খুঁজতে গিয়ে বিটকয়েন কারখানা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ মে, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

যুক্তরাজ্যের স্যান্ডওয়েলে গাঁজার খামার খুঁজতে গিয়ে বিটকয়েন কারখানা। গোপন তথ্যের ভিত্তিতে গাঁজার খামারের খোঁজে বেরিয়েছিল পুলিশ। সেখানে মিললো ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা বিটকয়েনের কারখানা। এমন অবাক কাণ্ড ঘটেছে গত ১৮ মে, যুক্তরাজ্যের স্যান্ডওয়েলে। স্থানীয় গ্রেট ব্রিজ ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে অভিযান চালায় ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। এতে গাঁজার বদলে প্রায় ১০০টি কম্পিউটার ইউনিট জব্দ করা হয়।

bitcoin factory

পুলিশ বলছে, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে হাজারো ব্রিটিশ পাউন্ডের আর্থিক অনিয়ম করেছে কারখানাটি। বিষয়টি এতদিন জানতেই পারেনি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন। স্থানীয়রা পুলিশকে জানায়, ওই ভবনে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করায় অবৈধ কিছু হচ্ছে বলে সন্দেহ করছেন তারা। পরে ড্রোন পাঠিয়ে ভবন থেকে উত্তাপ ছড়ানোর তথ্য পেয়ে গাঁজার খামার বলে ধারণা করা হয়।

সেখানে গাঁজা চাষের সব লক্ষণ থাকলেও শেষ পর্যন্ত বিটকয়েন তৈরি বা মাইনিং কারখানার সন্ধান পায় পুলিশ। এমনটি জানিয়ে সার্জেন্ট জেনিফার গ্রিফিন বলেন, ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ নিয়ে ওয়েস্ট মিডল্যান্ডসে দুটি কারখানা মিললো। অপ্রকাশ্য মুদ্রা হিসেবে উন্নত দেশগুলোতে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা হিসেবে বিটকয়েন ব্যাপক জনপ্রিয়। অনলাইনের মাধ্যমে লেনদেন হওয়া এই মুদ্রা ব্যবস্থা নিয়ে সমালোচনাও রয়েছে ঢের। কোনো দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বিটকয়েনের মাধ্যমে বেনামে লেনদেন করা যায়। আন্ডারগ্রাউন্ড ওয়েবসাইটে বিটকয়েন লেনদেনের মাধ্যমে নিরাপদে বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 7 hours আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 12 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 18 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 20 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 1 day আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক