হোম
নির্বাচিত কলাম

যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে আজ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২০ ৫:৩৩ পূর্বাহ্ণ

Election-mknewsbd

ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনেই যশোর-বগুড়ায় আজ ভোট। যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনে আজ ভোটগ্রহণ হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনা পরিস্থিতির মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ভোটাররা। ভোটের আয়োজনে সার্বিক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।তবে করোনা পরিস্থিতির কারণে আগেই এ নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি ছিল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির। তারা নির্বাচন বর্জন করার ঘোষণাও দিয়েছে।

অন্যদিকে, সংসদের বিরোধীদল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী ১৪ জুলাই হাওয়ায় এদিনটির পরিবর্তে যেকোনো দিন ভোট গ্রহণের অনুরোধ জানিয়েছে।

তবে ইসি বলেছে, নির্বাচন পেছানোর কোনো সুযোগ তাদের নেই। সার্বিক প্রস্তুতি বিষয়ে ইসির যুগ্মসচিব (জন সংযোগ) এসএম আশাদুজ্জামান জানান, নির্বাচনী স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের ভোট প্রদান এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনে আহ্বান জানানো হয়েছে। আসন দুটির উপনির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান।

নির্বাচন উপলক্ষে সোমবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ১২ জুলাই দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, খিলাফত আন্দোলন, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি ও একজন স্বতন্ত্রসহ মোট ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশগ্রহণ করছেন। এ আসনের মোট ভোটার তিন লাখ ৩০ হাজার ৯১৮ জন। মোট ভোট কেন্দ্র ১২৩ এবং ভোট কক্ষ ৭১০টি।

অন্যদিকে, যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার দুই লাখ ৪ হাজার ৩৯৭ জন। মোট ভোট কেন্দ্র ৭৯টি ভোট কক্ষ ৩৭৪ টি।

যশোর-৬ আসনে সরকারি দলের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে গত ২১ জানুয়ারি এ আসনটি শূন্য। একইভাবে আওয়ামী লীগের আব্দুল মান্নানের মৃত্যুতে গত ১৮ জানুয়ারি বগুড়া-১ আসন শূন্য হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 15 hours আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 16 hours আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 16 hours আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 22 hours আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 1 day আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 2 days আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 2 days আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 2 days আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক