হোম
নির্বাচিত কলাম

মেঘের গর্জন ও বর্ষার প্রকোপ যত বেশি কদম ফুলের সৌন্দর্য তত বেশি মোহনীয়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জুন, ২০২৩ ৯:৫১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কদম বর্ষাকালের ফুল। বাংলাদেশের আলোচিত ও জনপ্রিয় ফুল। আদীকাল থেকেই কদম এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে । কবিতা,গান, সাহিত্য উপমায় এই ফুলের ছড়াছড়ি। প্রাচীন বৈষ্ণব সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও জসীম উদ্দিনের রচনায় কদম ফুলের সরব উপস্থিতি। রাধাকৃষ্ণের প্রেমনিলা বর্ষার ফুলে ভরা কদম তলায় পরিতিপ্ততা এনেছে।

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কদম ফুল পবিত্র। অনিষ্টের হাত থেকে রক্ষা, দেবতা তুষ্টে, রাখি বন্ধনে সোলা (জলজ উদ্ভিদ)দিয়ে তৈরি এই ফুলের প্রতিচ্ছবি ব্যবহার করা হয়। বর ও কনের মাথার টোপরে এই ফুলের প্রতিচ্ছবি ব্যবহার হয়ে আসছে প্রাচীনকাল থেকে। বর্ষার সৌন্দর্য কদম ফুলের সাথে মিশে একাকার। মেঘের গর্জন ও বর্ষার প্রকোপ যত বেশী কদম ফুলের সৌন্দর্য তত বেশী মোহনীয় হয়ে ধরা পড়ে । বর্ণে, গন্ধে সৌন্দর্যে বর্ষার অন্যতম ফুল কদম। হলদে শরীর নিয়ে সাদা সাদা বৃষ্টির ফোটার মত পাঁপড়ী নিয়ে ফোটা মিষ্টি সুগন্ধযুক্ত ফুটে থাকা ফুল গোলাকার আকৃতির।

এটি একটি মাত্র ফুল মনে হলেও আসলে ইহা অনেক ফুল গুচ্ছের সমাহার। ফুলের পাঁপড়ীর মাথায় থাকে সাদা রঙের মুকুট। ফুলের ভিতরে থাকে ফল। পাঁপড়ী ঝড়ে ফলের আকৃতি গোলাকার বলে পরিনত হয়। ইহা স্বাদে টক, বাদুর, কাঠবিড়ালি এই ফল খেয়ে থাকে। গাছ লম্বা ও বড় আকারের হয়। কান্ড সোজা গাছের ছাল অসংখ্য ফাটলে বিভক্ত থাকে। বসন্তে গাছে কচিপাতা আসে, বর্ষায় পুষ্ট হয়। পাতা ডিম্বাকৃতির ও তেল চকচকে। শীতকালে হলুদ রং হয়ে পাতা ঝড়ে পড়ে গাছ ন্যাড়া হয়। গ্রামের অগভীর জঙ্গলে, রাস্তার ধারে ও বাড়ীর আশে পাশে এখনও গুটিকয়েক কদম গাছ চোখে পড়ে। বর্ষায় ফুলে ভরা কদম গাছ দেখতে অতুলনীয় সুন্দর। গাছের কান্ড নরম ও এর আর্থিক মূল্য আছে। দেয়াশলাই ও প্যাকেটিং বাস্কে এর ব্যবহার হয়। ইহা ছাড়াও মানুষ জ্বালানি হিসাবে ব্যবহার করে। কদম গাছের বাকল জ্বরে উপকারী পাতার রস ছোটদের কৃমি নাশক।

শেতীসহ বিভিন্ন রোগে কবিরাজরা এই গাছের পাতা ও ছাল ব্যবহার করেন। বোয়াইলভীর গ্রামের অনিল চন্দ্র রায় বলেন, কদম ফুল সৌন্দর্য্যে সেরাই নয় এই ফুলের গাছের আর্থিক মূল্যও আছে। এখনও ঢাকা থেকে ব্যবসাযীরা এসে এই গাছ কিনে নিয়ে যান। কদম গাছ রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। অবাধে কেটে ফেলায় সবুজ পাতার মধ্যে চিরচেনা কদম ফুল এখন তেমন চোখে পড়ে না। কদম ছাড়া বর্ষার রুপ কল্পনা করা যায় না। কদম বাংলাদেশের বর্ষার অহংকার। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও ঐতিহ্য রক্ষায় সরকারি এবং বেসরকারী ও ব্যক্তিগত উদ্যোগে কদম গাছ রোপন করা প্রয়োজন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা: মরণফাঁদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা: কত হাজার প্রাণহানি
নাগরিক ভাবনা 2 hours আগে

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 4 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 4 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 4 hours আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 22 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক