হোম
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় করোনা ভাইরাসে বিধ্বস্ত বিধিনিষেধ তুলে নেয়ায় ক্ষোভ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২১ ২:৩৪ অপরাহ্ণ

ফাইল ছবি

 ইক্কা মির্জা, স্টাফ রিপোর্টার কুয়ালালামপুর মালয়েশিয়াঃ করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার মধ্যেই জরুরি বিধিনিষেধ তুলে নেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছে মালয়েশিয়ার সরকার। দেশটিতে এখন পর্যন্ত দশ লাখেরও বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং এতে মারা গেছেন প্রায় ৮,০০০ জন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে সংক্রমণের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, কারণ পরীক্ষার হার কম। হাসপাতালগুলোয় মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা নেই- সাম্প্রতিক এক ছবিতে দেখা গেছে রোগীরা চেয়ারে বসে অক্সিজেন সিলিন্ডার ভাগ করে ব্যবহার করছেন।

দেশটিও বর্তমানে জরুরি অবস্থার মধ্যে রয়েছে, যা পহেলা অগাস্টে শেষ হবে এবং বলা হচ্ছে এই জরুরি অবস্থা আর বাড়ানো হবে না। বিরোধী নেতারা বলেছেন যে গত সপ্তাহে এই বিধিনিষেধ তুলে নেয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে – সে বিষয়ে তাদের অবহিত করা হয়নি। এই সিদ্ধান্তের ফলে জনগণের উপর কেমন প্রভাব পড়বে, তারা সেটা তা জানতে চেয়েছেন। আমাদের কেন জানানো হয়নি? এটা কার সিদ্ধান্ত ছিল? মঙ্গলবার দেশটির সংসদীয় অধিবেশন চলার সময় ডেমোক্র্যাটিক অ্যাকশন পার্টির ডেপুটি চেয়ারম্যান গোবিন্দ সিং দেও এমন প্রশ্ন রাখেন। ওই জরুরি অধ্যাদেশে মানুষের চলাচলে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা লঙ্ঘন করলে জরিমানা করার অনুমতি দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতি চরমে মালেয়শিয়ায়ঃ এই অঞ্চলের অন্যান্য দেশের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিও করোনাভাইরাসের ভয়াবহ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। মালয়েশিয়ায় এখন দিনে ১৪,০০০ এরও বেশি মানুষের মধ্যে রেকর্ড পরিমাণ করোনাভাইরাস শনাক্ত হচ্ছে, মঙ্গলবার রেকর্ড সংখ্যক ২০৭ জনের মৃত্যু হয়েছে। বিপুল সংখ্যক রোগী সামাল দিতে না পারে হাসপাতালগুলো রোগীদের ফিরিয়ে দিচ্ছে। এমনকি ভর্তি হওয়া রোগীদের জন্য শয্যা নিশ্চিত করা যাচ্ছে না।

সোমবার দেশটির হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রগুলোর কয়েকশ জুনিয়র চিকিৎসক চাকরি স্থায়ীকরণ ও উন্নত পরিবেশের দাবিতে ওয়াক আউট করেছেন। যারা মরদেহের সৎকার করেন এবং অন্ত্যেষ্টিক্রিয়া সংশ্লিষ্ট কর্মীরা স্থানীয় সাংবাদিকদের বলেছেন যে, তারা কোভিড -১৯ এ মারা যাওয়া ব্যক্তিদের লাশ সৎকারের জন্য অসংখ্য কল পাচ্ছেন, যাদের মধ্যে অনেকে বাড়িতেই মারা গেছেন। কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন যে, বর্তমান জরুরি ব্যবস্থাও ‘আধাসেদ্ধ’ অবস্থা অর্থাৎ পুরোপুরি কাজ করছে না। ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে এই বিধিনিষেধ কোন কাজে আসছে না।

সাহায্যের জন্য সাদা পতাকা উড়াচ্ছেন কেউ কেউঃ তবে, বিধিনিষেধের কারণে সাধারণ মানুষের – বিশেষ করে দিনমজুর এবং নিম্ন আয়ের পরিবারগুলোর বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তাদের কেউ কেউ সাহায্যের আবেদন জানাতে তাদের ঘরের বাইরে সাদা পতাকা উড়িয়েছেন। মানুষের সঞ্চয় ফুরিয়ে আসছে। এমন অবস্থায় অনেকে দিনে একবেলা খাবার খেয়ে টিকে আছেন। মানুষের এমন সংবেদনশীল খবরগুলো সাম্প্রতিক সময়ে দেশটির গণমাধ্যমে উঠে আসছে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 13 hours আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 20 hours আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 21 hours আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 2 days আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 2 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 2 days আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 2 days আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক