হোম
নির্বাচিত কলাম

মারা গেলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:২০ পূর্বাহ্ণ

মারা গেলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রবিবার ঢাকায় মারা গেছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মাহবুবে আলমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৪ঠা সেপ্টেম্বর কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয় তার। ওইদিন থেকেই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর মধ্যে ১৮ই সেপ্টেম্বর তার হার্ট অ্যাটাক হবার পর থেকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। সেখানে ২৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৭টা ২৫মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার ছেলে সুমন মাহবুব।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, এবং আইনমন্ত্রী আনিসুল হক। তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা অ্যাটর্নি জেনারেল। দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০০৯ সালের ১৩ই জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশে এমন এক সময় অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন যখন যুদ্ধাপরাধীদের বিচার এবং বিচার বিভাগকে ঘিরে নানা বিতর্কের কারণে সারাক্ষণই তার দপ্তর ছিল গণমাধ্যমের মনোযোগের কেন্দ্রে। এটর্নি জেনারেল হিসেবে সবসময় মিডিয়ার স্পটলাইটে ছিলেন মাহবুবে আলম তিনি দীর্ঘকাল একজন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নেতৃত্বও দিয়েছেন। ২০০৯ সালে তিনি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। সাবেক আইনমন্ত্রী আইনজীবী শফিক আহমেদ এক সময় প্রয়াত এই অ্যাটর্নি জেনারেলের শিক্ষক ছিলেন, যিনি বলছিলেন মি. আলমকে তিনি ছাত্র এবং পরে সহকর্মী হিসেবে পেয়েছেন।

উনি সিটি ‘ল’ কলেজের ছাত্র যখন ছিলেন, তখন আমি সেখানকার প্রিন্সিপাল ছিলাম। পরে যখন সে অ্যাটর্নি জেনারেল, আমি তখন আইনমন্ত্রী। আইনজীবী হিসেবে তার দক্ষতা এবং সক্ষমতা বিবেচনা করেই তাকে বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি অত্যন্ত সিনসিয়ার এবং সততা নিয়ে কাজ করে গেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় মাহবুবে আলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামে ১৯৪৯ সালের ১৭ই ফেব্রুয়ারি মাহবুবে আলম জন্ম গ্রহণ করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ১৯৬৯ সালে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাবেক আইনমন্ত্রী মি. আহমেদ জানিয়েছেন, ছাত্র জীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত মাহবুবে আলম পরে পুরোপুরি আইন পেশায় মনোনিবেশ করেন।

বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলছিলেন, আইন পেশায় আসার শুরু থেকেই মাহবুবে আলম আইনজীবীদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন। মাহবুবে আলম সংবিধানের পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ ও ষোড়শ সংশোধনী মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী ছিলেন। মি. মালিক বলেছেন, উনি একমাত্র ব্যক্তি যিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন, আবার সরকার নিয়োজিত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ থেকেই একটা ধারণা পাওয়া যায় যে আইনজীবীদের মধ্যে উনার জনপ্রিয়তা কতটা ছিল এবং একইভাবে সরকারের জন্যও উনার প্রয়োজনীয়তা কত বেশি ছিল। উনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। আমরা অবাক হয়ে ভাবতাম, বিভিন্ন কোর্টে সরকারের হয়ে ১০টা, ১৫টা কোনদিন ২০টা মামলায় এক-ই দিনে উনি যুক্তিতর্ক হাজির করেছেন। আমরা ভাবতাম একজন মানুষ এক-ই দিনে এতগুলো কাজ করে কিভাবে!

বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মামলায় আইনজীবী হিসেবে যুক্ত ছিলেন মাহবুবে আলম। তিনি সংবিধানের পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ ও ষোড়শ সংশোধনী মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী ছিলেন। এ ছাড়া তিনি বিডিআর বিদ্রোহ হত্যা মামলা, এবং সর্বোচ্চ আদালতে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধ মামলার মতো অনেক আলোচিত মামলার আইনজীবী ছিলেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে পদাধিকার বলে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

​শালবাহান বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন ও দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের
অপরাধ 6 hours আগে

বগুড়ায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক দুই পুলিশ সদস্য।
অপরাধ 10 hours আগে

ধর্ষণের বিচার নিশ্চিত না হলে জনগণই রাস্তায় নামবে: পঞ্চগড়ে সিবগাতুল্লাহ।
রংপুর 1 day আগে

জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব বললেন আইজিপি আলী
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ।
আইন-বিচার 1 day আগে

সাভার পৌরসভার কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু এমপির।
ঢাকা 1 day আগে

সান্তাহারে জব্দকৃত তামাকজাত পণ্য ধ্বংস অভিযানে কাস্টমস-ভ্যাটের কঠোর বার্তা।
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কিশোর,আশঙ্কাজনক।
দুর্ঘটনা 3 days আগে

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক