হোম
আন্তর্জাতিক

ভারতে নরেন্দ্র মোদিকে মমতার চিঠি সীমান্তে খবরদারির প্রতিবাদে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২১ ২:১৫ অপরাহ্ণ

ফাইল ছবি

ভারতে নরেন্দ্র মোদিকে মমতার চিঠি সীমান্তে খবরদারির প্রতিবাদে। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ, আসাম ও পাঞ্জাবে বিএসএফের ক্ষমতা বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এসব রাজ্যের ৫০ কিলোমিটার পর্যন্ত পুলিশের মতো তল্লাশি এবং গ্রেপ্তার করতে পারবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীটির সদস্যরা। সীমান্তে বিএসএফের এই খবরদারি বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারত সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রোববার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর এক অনুষ্ঠানে তিনি বলেন, তার রাজ্যকে ভাগাভাগি করা চলবে না, কেন্দ্রীয় সিদ্ধান্ত তিনি মানবেন না।

ডিভাইড অ্যান্ড রুল বাস্তবায়নে এই পরিকল্পনা নেয়া হয়েছে, যা মানবে না পশ্চিম ও উত্তরবঙ্গ। দাঙ্গা উস্কে দিতে বিজেপি এমন সিদ্ধান্ত নিয়েছে অভিযোগ করে মমতা বলেন, সবাই একসঙ্গে আছি, থাকব; এই সিদ্ধান্তের দরকার নেই। এখানে নেপাল, ভুটান ও বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। রাজ্য সরকারের এই অবস্থান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন তিনি। এদিকে, পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, সীমান্তের ওপারে সন্ত্রাস হচ্ছে, আফগানিস্তানে উত্থান ঘটেছে তালেবানের; বিশ্বব্যাপী ধর্মীয় কারণে সংঘাত চলছে। এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা। সাংবিধানিক পদে থাকা তার কাছে এমনটি প্রত্যাশিত নয়।

এর আগে সীমান্তে বিএসএফের নজর ও খবরদারি বাড়ানোর সিদ্ধান্তের তীব্র আপত্তি জানিয়েছে পাঞ্জাব সরকার। রাজ্যটির মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এক টুইট বার্তায় বলেছেন, বিএসএফকে সীমান্তের ভেতর ৫০ কিলোমিটার এলাকা পর্যন্ত তল্লাশি চালানোর যে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে, তার তীব্র প্রতিবাদ করছি আমি।

সম্প্রতি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্তের ওপার থেকে সম্প্রতি ড্রোনের মাধ্যমে অস্ত্রশস্ত্র সরবরাহের চেষ্টা হয়েছে। তাই সীমান্তরক্ষী বাহিনীকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে বিএসএফ সীমান্তের ভেতর ১৫ কিলোমিটার পর্যন্ত এলাকায় তল্লাশি চালাতে পারতো। এখন সেটা বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 5 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 10 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 14 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 14 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 21 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 21 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 21 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 21 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক