হোম
আন্তর্জাতিক

ভারতের রাজধানী ধোঁয়াশা বায়ু দূষণে অনির্দিষ্টকালের জন্য সমস্ত স্কুল ও কলেজ বন্ধ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২১ ১০:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

দিল্লির ধোঁয়াশা বায়ু দূষণে স্কুল-কলেজ বন্ধ। বায়ু দূষণের ক্রমবর্ধমান মাত্রার মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য সমস্ত স্কুল ও কলেজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নির্মাণ কাজও ২১ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। তবে পরিবহন এবং প্রতিরক্ষা-সম্পর্কিত প্রকল্পগুলোর কাজ চলমান থাকবে। এছাড়া শহরের ১১টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে মাত্র পাঁচটি চালু করার অনুমতি দেওয়া হয়েছে। দিওয়ালি উৎসবের পর থেকেই বিষাক্ত কুয়াশা দিল্লিকে গ্রাস করেছে।

দিল্লিতে পার্টিকুলেট ম্যাটারের (পিএম) এর মাত্রা ২.৫। যার ক্ষুদ্র কণা মানুষের ফুসফুস আটকে দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপত্তা নির্দেশিকা থেকে যা অনেক বেশি। শহরের বেশ কয়েকটি অংশে মঙ্গলবার বায়ুর গুণমান ৪০০ এর কাছাকাছি বা তার বেশি রেকর্ড করা হয়েছে, যা ‘গুরুতর’ অবস্থা নির্দেশ করে। বায়ুর গুণমান সূচক বা একিউআই মাত্রা অনুসারে শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ‘ভাল’ স্তরে এবং ৫১ থেকে ১০০ এর মধ্যে ‘সন্তোষজনক’ স্তর হিসেবে বিবেচিত হয়। যানবাহন ও শিল্প নির্গমণ ও বাতাসে ধুলোর মিশ্রণ দিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী করে তুলেছে।

শীতের মাসগুলোতে বাতাস বিষাক্ত হয়ে ওঠে। কারণ প্রতিবেশী রাজ্যের কৃষকরা ফসলের খড় এবং দীপাবলির উৎসবের সময় আতশবাজি পোড়ায়। এই দুটি ঘটনা একই সময়ে ঘটার কারণে বাতাসের গুণমানকে খারাপ হয়ে যায়। নিম্ন বায়ুর গতিও এই দূষণ ছড়িয়ে দিতে ভূমিকা পালন করে। কারণ দূষণ নিম্ন বায়ু্মণ্ডলে আটকে থাকে।

এ বছর দূষণ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে, এটির ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্ট থেকেও কঠোর সতর্কতা জারি করা হয়েছে। আদালত কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোকে সমস্যা মোকাবেলা করার জন্য জরুরি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। শুনানির পর দিল্লির কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট একটি সভা ডেকে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

বায়ু দূষণ রোধে দিল্লি এবং প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে ২১ নভেম্বর পর্যন্ত ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে অত্যাবশ্যকীয় পণ্য বহন করা যাবে। দিল্লি ও অন্যান্য রাজ্যগুলোকে রাজধানী অঞ্চলের বেসরকারি অফিসের কাজ ৫০ শতাংশ বাড়ি থেকে করতে উৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 5 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 10 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 10 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 16 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 16 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 17 hours আগে

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 1 day আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 2 days আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক