হোম
আন্তর্জাতিক

ভারতের কাশ্মীর সংবিধানে বিশেষ মর্যাদা বাতিলের দু’বছর, স্থানীয়রাই এখন বেশি অস্ত্র তুলে নিচ্ছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ভারতের কাশ্মীর সংবিধানে বিশেষ মর্যাদা বাতিলের দু’বছর, স্থানীয়রাই এখন বেশি অস্ত্র তুলে নিচ্ছে। বশির আহমদ ভাটের ভাইয়ের বাসার দেয়ালে এখনও ছোপ ছোপ রক্তের দাগ সর্বক্ষণ মনে করিয়ে দেয় সেই রাতের কথা, যেদিন কাশ্মীরের দক্ষিণে পুলওয়ামায় তার পরিবারের তিনজন সদস্যকে হত্যা করা হয়েছিল। এ বছরের ২৭শে জুন। বশির ভাটের ভাই, ফয়েজ আহমদ ভাট, যিনি ছিলেন কাশ্মীর পুলিশের সদস্য, রাতে ঘুমাতে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এমন সময় দরজায় টোকা পড়ল। তিনি দেখতে গেলেন কে এসেছে। পেছনে ছিলেন তার স্ত্রী ও কন্যা। রাতের বেলায় দরজা খোলার ঝুঁকি তিনি খুব ভাল করেই জানতেন। দরজা খুলতেই সন্দেহভাজন দু’জন জঙ্গীর গুলিতে প্রাণ হারালেন তিনি, তার স্ত্রী ও মেয়ে।

কাশ্মীর পুলিশে বেশ কম বেতনে চাকরি করতেন ৪৫ বছর বয়সী ফয়েজ। তিনি ছিলেন বিশেষ বাহিনীর অফিসার – এসপিও। তার পোস্টিং ছিল কাছেরই এক শহরে। ফয়েজকে যখন গুলি করা হয়, বশির কাছেই নিজের বাসাতেই ছিলেন। ভাইয়ের বাসা থেকে বন্দুকের আওয়াজ শুনে তিনি ছুটে যান। ঘরে ঢুকে যা দেখেন তাতে তার রক্ত হিম হয়ে যায়। ভাই ফয়েজ দরজার মুখে মৃত পড়ে আছেন, পাশেই বৌ ও মেয়ের লাশ। তিনটি রক্তাক্ত লাশ, চোখেমুখে যন্ত্রণার ছাপ। একটা প্রস্ফুটিত বাগান যেন বুলেটের আঘাতে এক মিনিটে লণ্ডভণ্ড হয়ে গেছে, তার ভাইয়ের পরিবারের উল্লেখ করে বলছিলেন বশির ভাট। ওদের কী দোষ ছিল বলুন? ওরা তো কিছুই করেনি। ফয়েজের ছেলে ভারতের ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির সৈনিক। তার পরিবারকে যেদিন হত্যা করা হয়, তিনি সেদিন তিনি বাইরে ছিলেন। ভারতের কেন্দ্রীয় সরকার ভারত শাসিত কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বিলোপ করে রাজ্যটিকে কেন্দ্রশাসিত দুটি অঞ্চলে বিভক্ত করার পর দুবছর কেটে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তি দেখিয়েছিলেন- বিশৃঙ্খলা প্রতিহত করতে এটার প্রয়োজন ছিল।

জঙ্গীদের টার্গেট পুলিশের চরঃ কিন্তু দু’বছর পরেও নিরাপত্তা বাহিনীতে কর্মরত স্থানীয়দের এবং বেসামরিক মানুষকে এখনও সন্দেহভাজন জঙ্গীরা লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। তারা এদের বলছে পুলিশের চর বা পুলিশের সহাযোগী। স্থানীয় এই ব্যক্তিরা ও তাদের পরিবারের সদস্যরা তাই তাদের টার্গেট, দিল্লিতে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক অজয় সাহনি। “তারা সবসময়ই ঝুঁকিতে এবং এর ফলে প্রথম টার্গেট তারাই। কাশ্মীরে এবছরের জুলাই মাস পর্যন্ত ১৫ জন নিরাপত্তা কর্মী এবং ১৯ জন বেসামরিক মানুষ জঙ্গী হামলায় প্রাণ হারিয়েছে বলে বিভিন্ন রিপোর্টে জানা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৯-২০ বার্ষিক প্রতিবেদন বলছে, কাশ্মীরে ১৯৯০-এর দশকে জঙ্গী কার্যকলাপ শুরু হবার পর থেকে ২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৪,০৫৪ জন বেসামরিক মানুষ এবং ৫,২৯৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছে। কিন্তু প্রকৃত মৃত্যুর সংখ্যা বলা হয় এর থেকে অনেক বেশি।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রালয়

মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে ১৯৮৯ সাল থেকে বিচ্ছিন্নতাবাদীরা দিল্লির বিরুদ্ধে তাদের সহিংস আন্দোলন শুরু করে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে বিতর্ক দীর্ঘদিনের এবং এই ভূখণ্ডকে কেন্দ্র করে দুটি দেশের মধ্যে তিনবার যুদ্ধও হয়েছে। ভারত কাশ্মীরে অশান্তি উস্কে দেবার জন্য বরাবরই পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান এই অভিযোগ সবসময়ই অস্বীকার করেছে। কাশ্মীরের নিরাপত্তা সংস্থাগুলো বলছে, কাশ্মীর উপত্যকায় পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গী পাঠানোর যে অভিযোগ ছিল, সীমান্ত সংঘাত বন্ধে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে সেটা কমে গেছে, কিন্তু সহিংসতা থামেনি। গত কয়েকদিনে টার্গেট করা হয়েছে নিরাপরাধ বেসামরিক মানুষ ও পুলিশদের, যারা ছুটিতে রয়েছেন। মসজিদে নামাজ আদায় করতে যাবার সময় তাদের টার্গেট করা হচ্ছে। জঙ্গীরা একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। তারা এখানে শান্তি ও স্থিতিশীলতা চায় না, জুন মাসে এক সংবাদ সম্মেলনে বলেন কাশ্মীর পুলিশের ইন্সপেক্টার জেনারেল ভিজয় কুমার।

বন্দুক যুদ্ধে নিহত জঙ্গীদের বেশিরভাগই কাশ্মীরিঃ সরকার কাশ্মীর এলাকার আংশিক-স্বায়ত্তশাসনের সাংবিধানিক অধিকার বিলোপ করার পর স্থানীয় বিচ্ছিন্নতাকামীদের মৃত্যুর হার খুব বেশি বেড়ে গেছে বলে মৃত্যুর পরিসংখ্যানে দেখা যাচ্ছে। গত কয়েক মাসে সশস্ত্র বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা খুবই বেড়েছে।

জঙ্গির পরিবারের মৃত্যুর সংখ্যা

জম্মু ও কাশ্মীরে এ ধরনের লড়াইয়ে এবছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত প্রায় ৯০জন সন্দেহভাজন জঙ্গীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৮২ জনই স্থানীয় জঙ্গী এবং এদের মধ্যে এমনকি ১৪ বছর বয়সীরাও আছে। খবরে জানা গেছে নিহতদের মধ্যে কেউ কেউ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীতে যোগ দিয়েছিল মৃত্যুর মাত্র তিনদিন আগে। পিটিআই সংবাদ সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে জম্মু ও কাশ্মীরে ২০৩ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে ১৬৬ জনই স্থানীয়। ২০১৯ সালে হত্যা করা হয় ১৫২ জন জঙ্গীকে, যাদের মধ্যে ১২০ জনই ছিল স্থানীয় কাশ্মীরি।

কাশ্মীরিদের মধ্যে জঙ্গীবাদ আরও বাড়বেঃ ঊর্ধ্বতন একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন কাশ্মীরে এই মুহূর্তে সক্রিয় জঙ্গীর সংখ্যা ২০০-এর বেশি। এদের মধ্যে প্রায় ৮০ জন বিদেশি এবং ১২০ জনের বেশি স্থানীয় কাশ্মীরি। এই কর্মকর্তা তার নাম প্রকাশে অসম্মতি জানিয়েছেন এবং বলেছেন এই বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি তার নেই। তিনি বলছেন, কাশ্মীরে সক্রিয় জঙ্গীদের তালিকায় এবছর বিদেশি কোন জঙ্গীর যোগদানের নজির নেই। যেসব বিদেশি জঙ্গী সেখানে সক্রিয় রয়েছে, তারা আগে থেকেই সেখানে তৎপর বলে ধারণা করা হচ্ছে। বরং এখন প্রতিদিন স্থানীয়রা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীতে যোগ দিচ্ছে।

এবছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় ৭৬ জন কাশ্মীরি হাতে অস্ত্র তুলে নিয়েছে এবং এই সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে, বলছেন ঐ কর্মকর্তা। নিরাপত্তা সংস্থাগুলো যদিও আগের বছরগুলোর তথ্য উপাত্তের সাথে তুলনা করে বলছে- কাশ্মীরে জঙ্গী তৎপরতা কমেছে, বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন কাশ্মীরে জঙ্গী কার্যকলাপে স্থানীয়দের অংশগ্রহণ বাড়ছে। ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের এই ঘটনা উদ্বেগের বলে তারা মনে করছেন।

শ্রীনগরে ভারতীয় একজন সেনা কর্মকর্তা বলেছেন এলওসিতে যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে যুদ্ধবিরতি লংঘনের একটাও ঘটনা ঘটেনি। কাশ্মীর সীমান্ত দিয়ে কোন অনুপ্রবেশ ঘটেনি, আমরা যতদূর জানি,” বলেছেন লেফটেনান্ট জেনারেল দেভেন্দ্রা প্রতাপ পাণ্ডে, যিনি শ্রীনগরে চিনার কোর বাহিনীর প্রধান। এই যুদ্ধবিরতি কাশ্মীরে জঙ্গী কার্যকলাপের ওপর প্রভাব তো ফেলেইছে, এমনকি সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে গত পাঁচ মাস ধরে একটা শান্তি ও স্বস্তির পরিবেশ তৈরি করেছে, যেটা ওই অঞ্চলের জন্য বিরল একটা ঘটনা বলে বলা হচ্ছে।

নিয়ন্ত্রণ রেখার ধারে কাছে যারা বসবাস করেন অতীতে তাদের কঠিন মূল্য দিতে হয়েছে। শাজিয়া মাহমুদ-এর বাসায় পাকিস্তান থেকে ছোঁড়া গোলার আঘাতে তার মা মারা গেছেন ১৯৯৮ সালে। ২০২০-এর নভেম্বর মাসে সীমান্তে গোলাগুলির মধ্যে পড়ে তার স্বামী প্রাণ হারিয়েছেন। তিনি বলছেন, দুই তরফে যখন গোলাগুলি শুরু হয়েছে, তখন একদিন সকাল প্রায় ১১টা নাগাদ তিনি তার স্বামীকে ফোন করেছিলেন। তিনি তখন কাজে ছিলেন। আমার স্বামী আমাদের লুকিয়ে থাকতে বললেন, বললেন আমার জন্য অপেক্ষা করো, মিসেস মাহমুদ বলছিলেন। তিনি আর ফিরে আসেননি। একটা গোলা এসে আঘাত করে শাজিয়া মাহমুদ-এর স্বামী তাহির মাহমুদ মীরকে, তিনি মারা যান। “আমাদের ছোট মেয়ের বয়স তখন ছিল মাত্র ১২ দিন। সে বড় হয়ে আমাকে তার বাবার কথা জিজ্ঞেস করলে আমি তাকে কী বলবো? মিসেস মাহমুদ বলেন।

শাজিয়া মাহমুদের স্বামী সীমান্তে গোলাগুলির মাঝখানে পড়ে প্রাণ হারান নিয়ন্ত্রণ রেখার কাছে উরিতে নিয়ন্ত্রণ রেখায় এখন হয়ত পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক। কিন্তু ২০০৩ সালে যে যুদ্ধবিরতি চুক্তিতে দুই দেশ সই করেছে তা তারা মেনে চলবে কিনা তা নিয়ে একটা সংশয় মানুষের মনে রয়েছে। তবে সীমান্ত থেকে অনেকটা দূরে কাশ্মীরের গ্রাম ও শহরগুলোতে পরিস্থিতি মোটেও শান্ত নেই। সেখানে বশির আহমদ ভাটের মত বহু মানুষের জীবন ছিন্নভিন্ন হয়ে গেছে। শান্তির স্বপ্ন তারা এখনও দেখতে পারছেন না। ভারত ও পাকিস্তান, দুই দেশের শাসকরাই আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন; তাদের সংলাপে বসা উচিত। আমি শুধু এটুকুই বলতে চাই- মানবিকতাকে বাঁচান। এই সংঘাতের একটা সমাধান হওয়া উচিত, যাতে কাশ্মীরিরা না মরে, যেন মনুষ্যত্ব রক্ষা পায়,” বলেন বশির আহমদ ভাট।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 3 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 9 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 11 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 17 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 21 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 21 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 1 day আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক