admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনা পজিটিভ ! বেগম খালেদা জিয়া আজ রোববার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যার দিকে তার নমুনা সংগ্রহ করা হয় বলে জানা গেছে। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এক সূত্রে জানা গেছে, খালেদা জিয়া গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন। এ অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না- তা জানতে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা হয়। ওই পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
অন্য আরেকটি সূত্র বলছে, রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটের একজন টেকনোলজিস্ট গতকাল শনিবার বিকেলে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। খালেদার জিয়ার পরিবার ও তার চিকিৎসার সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা আগেই ওই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সূত্র জানায়, খালেদা জিয়ার রক্তের নমুনা নেওয়ার সময় তার ভাগ্নে ডা. মামুনও সেখানে উপস্থিত ছিলেন। করোনা ছাড়াও তার ডায়াবেটিস টেস্টের জন্যও নমুনা নেওয়া হয়।