হোম
আন্তর্জাতিক

বাংলাদেশ-মেক্সিকো বাণিজ্য বাড়াতে যাচ্ছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২১ ১০:২৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ-মেক্সিকো বাণিজ্য বাড়াতে যাচ্ছে, ব্যবসায়ীরা দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে কাজ করার জন্য সম্মত হয়েছেন। দুই দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এক বৈঠকে এ সম্মতি প্রকাশ করেছেন। এ লক্ষ্যে মেক্সিকোর একটি ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী নভেম্বরে ঢাকা সফর করবে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ বুধবার, ২৯ সেপ্টেম্বর, পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গতকাল মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন এফবিসিসিআই এবং মেক্সিকোর শীর্ষ বাণিজ্যিক সংগঠন কোমসের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সমঝোতা অনুযায়ী দুই দেশের যোগাযোগ ও বাণিজ্য বাড়াতে কাজ করছেন উভয় দেশের ব্যবসায়ীরা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে যৌথ চেম্বার গঠনের প্রস্তাব দেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এতে রাজি হন মেক্সিকোর ব্যবসায়ীরা। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে গঠন করা হবে বাংলাদেশ-মেক্সিকো বিজনেস কমিউনিটি। এ ছাড়া ব্যবসায়িক সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী নভেম্বরে বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাবে মেক্সিকো।

অপরদিকে, একই দিন মেক্সিকোর আন্তর্জাতিক বাণিজ্যের ডেপুটি মিনিস্টার মারিয়া ডে লা মোরার সঙ্গে বাণিজ্য টার্গেট ঠিক করার বিষয়ে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রস্তাব করেন যে, দুই দেশের মধ্যে বাণিজ্য টার্গেট যদি ১০০ কোটি ডলার নির্ধারণ করা যায় তাহলে ব্যবসায়ীদের জন্য তা উৎসাহের কারণ হবে।

এ সময় মেক্সিকোর ডেপুটি মিনিস্টার যেকোনো ধরনের ব্যবসায়িক সেমিনার অথবা প্রদর্শনী বা মেলা অনুষ্ঠানের জন্য স্থান অফার করেন। এ ছাড়া উভয় দেশের মধ্যে আরও বেশি যোগাযোগ বাড়াতেও সম্মত হন দুই মন্ত্রী। অন্যদিকে, মেক্সিকোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনেও অংশগ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 30 minutes আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 6 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 7 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 9 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 14 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 18 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 18 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 1 day আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক