হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মৃত্যুহার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২০ ১:১০ অপরাহ্ণ

world - bank-mknewsbd

ফাইল ছবি

সড়ক দুর্ঘটনা এখন বাংলাদেশে নিত্যদিনের ঘটনা। নানা উদ্যোগেও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে পারছে না সরকার। এতে প্রাণহানি যেমন বাড়ছে, তেমনি সম্পদের ক্ষতিও বেড়েই চলেছে। সড়ক দুর্ঘটনায় পথে বসছে অনেক পরিবার। দেশে সড়ক দুর্ঘটনা এমন পর্যায়ে পৌঁছেছে, এতে মৃত্যুর হার দক্ষিণ এশিয়ায় এখন সর্বোচ্চ বাংলাদেশে। শুক্রবার বিশ্বব্যাংকের প্রকাশিত ডেলিভারিং রোড সেফটি ইন বাংলাদেশ লিডারশীপ প্রায়রিটিস অ্যান্ড ইনিশিয়েটিভস টু ২০৩০ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্যমতে, বাংলাদেশে দুর্ঘটনাকবলিত প্রতি ১০ হাজার যানবাহনে মারা যান ১০২ জন। পাশের দেশ ভুটানে এ সংখ্যা ১৬ দশমিক ৭০, ভারতে ১৩, নেপালে ৪০ ও শ্রীলঙ্কায় সাতজন। যদিও বাংলাদেশে প্রতি হাজারে যানবাহন আছে মাত্র ১৮ জনের। ভারতে এ সংখ্যা ১৫৯, নেপালে ৮১, ভুটানে ১০৯ ও শ্রীলঙ্কায় ৩২৭।

বাংলাদেশে প্রতি ১০ হাজার যানবাহনের দুর্ঘটনায় গড়ে দুজন সাইকেলচালকের মৃত্যু হয়। দুই বা তিন চাকার মোটরযানের ক্ষেত্রে এ সংখ্যা ১১ দশমিক ২০। আর গাড়ি ও হালকা যানের ক্ষেত্রে প্রতি ১০ হাজার যানের দুর্ঘটনায় ১৩ দশমিক ৩০ জন গাড়িচালক ও ২৮ দশমিক ৬০ জন যাত্রী প্রাণ হারান। ট্রাক চালকদের ক্ষেত্রে এ সংখ্যা ছয় দশমিক ১০, বাসচালকের ক্ষেত্রে আট দশমিক ২০ ও বাসযাত্রীর সংখ্যা ২৮৬ দশমিক ৬০ জন। প্রতিটি ক্ষেত্রেই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে রয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পথচারী রয়েছেন। প্রতি ১০ হাজার যানবাহনের দুর্ঘটনায় বাংলাদেশে পথচারী মারা যান ৩২ দশমিক ৭০ জন। ভুটানে এ সংখ্যা শূন্য দশমিক ৫০, ভারতে এক দশমিক ২০ ও শ্রীলঙ্কায় দুই দশমিক ১০। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যান ২০ হাজার ৭৩৬ থেকে ২১ হাজার ৩১৬ জন। আর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে বাংলাদেশে মাথাপিছু ক্ষতির পরিমাণ উচ্চ আয়ের দেশের তুলনায় দ্বিগুণ। ১৯৯০ সাল থেকে ২০১৭ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মাথাপিছু ক্ষতি বেড়ে তিনগুণ হয়েছে, দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে যা সর্বোচ্চ। এছাড়া সড়ক দুর্ঘটনায় সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন ১৫ থেকে ৪৯ বছর বয়সীরা। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে এ ঝুঁকি ১৫ গুণ বেশি। গাড়ির লাইসেন্স দেওয়ার হার দ্রæত বাড়ায় এ অবস্থা তৈরি হয়েছে। এক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যমাত্রা গ্রহণ না করলে ঝুঁকি কমবে না বলে মনে করে বিশ্বব্যাংক। এদিকে সড়ক দুর্ঘটনায় হতাহতের মধ্যে শিশুরাও (পাঁচ থেকে ১৪ বছর) বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। ১৯৯০ সালে শিশুমৃত্যুর অন্যতম কারণগুলোর মধ্যে সড়ক দুর্ঘটনা ছিল ৯ম স্থানে। ২০১৭ সালে তা উঠে এসেছে চতুর্থ নম্বরে। এছাড়া সড়ক দুর্ঘটনা আহতদের একটি বড় অংশ স্থায়ী অক্ষম হয়ে যাচ্ছে। ২০১৬ সালের এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ২২০ জন স্থায়ীভাবে অক্ষম হয়ে যাচ্ছে।

বিশ্বব্যাংক বলছে, গত এক দশকে বাংলাদেশে শহর এলাকায় ৪০ শতাংশ মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অর্ধেক দুর্ঘটনাই ঢাকা শহরে ঘটছে। আর অন্যান্য মেট্রোপলিটন শহরগুলোয় দুর্ঘটনা ঘটছে ৩০ শতাংশ। ঢাকা শহরের সড়ক দুর্ঘটনার অর্ধেকের জন্য দায়ী বেপরোয়া গতির বাস। সড়ক দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বব্যাংক প্রতিবেদনে জানায়, সড়ক নিরাপত্তায় গৃহীত কার্যক্রমের দুর্বলতা বাংলাদেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এক্ষেত্রে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেক হ্রাস করতে বাংলাদেশকে আগামী এক দশকে অতিরিক্ত ৭৮০ কোটি ডলার বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে সাফল্য নির্ভর করছে সরকারের দীর্ঘমেয়াদি প্রতিশ্রæতি এবং টেকসই লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা অর্জনে জোরদার উদ্যোগের ওপর।

সড়ক নিরাপত্তায় সরকারের কিছু কার্যক্রমও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুমোদন, জাতীয় সড়ক নিরাপত্তাবিষয়ক কৌশলগত কর্মপরিকল্পনা ২০২০ গ্রহণ। এর মাধ্যমে সরকার সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে লক্ষ্যমাত্রা অর্জনে এখনও অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। এর মধ্যে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা কার্যক্রম ও দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার প্রক্রিয়া উন্নীত করতে তাৎপর্যপূর্ণ নির্দেশনা নেই পরিকল্পনায়। সড়ক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের সামনে বেশকিছু চ্যালেঞ্জ তুলে ধলা হয়েছে প্রতিবেদনে। এগুলো হলো টেকসই ও নিরাপদ যানবাহনের ব্যবস্থা করা, যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের জন্য নিরাপদ যানবাহনের ব্যবস্থা করা, শহরগুলোয় নিরাপদ গতি ব্যবস্থাপনা, অবকাঠামোগত নিরাপত্তা ও নতুন প্রযুক্তি সংযোজন করা। প্রতিবেদনে বলা হয়েছে, এসডিজির আওতায় আগামী ২৪ বছরে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমানো গেলে ২৪ বছর ধরে এ সুফল পাওয়া যাবে। এক্ষেত্রে মোট দেশজ উৎপাদন সাত থেকে ২২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এর সঙ্গে ব্যক্তিগত ক্ষতি হ্রাস বিবেচনা করলে জিডিপি বাড়বে সর্বোচ্চ ৩২ শতাংশ। এক্ষেত্রে সড়ক দুর্ঘটনায় ব্যক্তিপর্যায়ে ক্ষতি কমিয়ে আনতে বিমা চালুর সুপারিশ করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 3 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 3 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 1 day আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 1 day আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 2 days আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 2 days আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক