admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২০ ৫:৫১ অপরাহ্ণ
বাংলাদেশে নতুন কোভিড ১৯ আক্রান্ত শনাক্ত ২ হাজার ৬৪৪ জন আর মৃত্যু আরো ৩৪ জনের। বাংলাদেশে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন ৩,৬২৫ জন। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২,৬৪৪ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৩৪ জনের মৃত্যুহ য়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ১২ হাজার ৮৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ পর্যন্ত দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হলো ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬২৫ জনে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৪৪ জন পুরুষ, আর নারী ৬ জন দেশে মহামারি শুরুর পর পাঁচ মাসের বেশি সময় ধরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিভি বুলেটিন চালানোর পর ১১ই অগাস্ট সেটি বন্ধ করে দেয়া হয়। এখন সবশেষ ২৪ ঘণ্টার তথ্য লিখিতভাবে জানানো হচ্ছে।
* গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,০১২ জন।
* এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১,৫৭,৬৩৫ জন।
* যারা গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১০ জন নারী।