admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২০ ৭:১৪ পূর্বাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত এক হাজারের কম, ২২ জন মারা গেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশে সংক্রমণ অব্যাহত থাকলে হার্ড ইমিউনিটি না আসা পর্যন্ত আর উপায় নেই। বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আর এই সময়ে নতুন করে আরও ৮৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে মোট ৩,৬৮৪ টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়।
ফলে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,১৫৪ জনে। আর এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২,৪০,৭৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। এদিকে, বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে এখন পর্যন্ত ৫৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৭ জন পুরুষ, আর নারী ৫ জন। এছাড়া ২০ জন হাসপাতালে এবং ২ জন বাড়িতে মারা গেছেন।
২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, রাজশাহীর ৪ জন, বরিশালের ২ জন, খুলনা ও চট্টগ্রামের ৩ জন করে এবং সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন।
কোন বয়সের কতোজন মারা গেছেন?
৩১-৪০ বছর বয়সের মধ্যে- ২ জন।
৪১-৫০ বছর বয়সের মধ্যে- ১ জন।
৫১-৬০ বছর বয়সের মধ্যে- ৮ জন।
৬১-৭০ বছর বয়সের মধ্যে- ৯ জন।
৭১-৮০ বছর বয়সের মধ্যে- ২ জন।
এই প্রতিবেদন লেখার সময় বিশ্বের ১ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার ৭৬৩ জনের মধ্যে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।
মারা গেছেন ৬ লাখ ৮৫ হাজার ১৭৯ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৪ হাজার ২৬৩ জন মানুষ। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে এই তথ্য জানা গেছে।