হোম
আন্তর্জাতিক

বাংলাদেশের সেনাবাহিনীর সরঞ্জাম কেনা নিয়ে জাতিসংঘ ও সরকার যা বলছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশের সেনাবাহিনীর সরঞ্জাম কেনা নিয়ে জাতিসংঘ ও সরকার যা বলছেএম কে নিউজ

ফাইল ছবি

বাংলাদেশের সেনাবাহিনীর সরঞ্জাম কেনা নিয়ে জাতিসংঘ ও সরকার যা বলছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, আল জাজিরার তথ্যচিত্রে যেসব ইলেকট্রনিক সরঞ্জামের বর্ণনা দেয়া হয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বাংলাদেশের সৈন্যদলে সেরকম কোন সরঞ্জাম নেই। কাতার ভিত্তিক ওই টেলিভিশন চ্যানেলের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ইন্টারনেট ও মোবাইল ফোন নজরদারি করার প্রযুক্তি ইসরায়েল থেকে আমদানি করেছে। তবে এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের সেনাবাহিনী বলেছিল, শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য হাঙ্গেরি থেকে সিগন্যাল সরঞ্জাম কেনা হয়েছিল। সেখানে কোন নজরদারি সরঞ্জাম কেনা হয়নি।

নজরদারী সরঞ্জাম ক্রয়ের চুক্তি (আল জাজিরার প্রতিবেদন থেকে নেয়া ছবি)

জাতিসংঘের প্রতিনিধি বলেছেন, আল জাজিরার প্রতিবেদনে দুর্নীতির যেসব অভিযোগ এসেছে, সেগুলো তদন্ত করা উচিত।  প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর আল জাজিরার বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেয়া যায়, সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচসহ সাতটি মানবাধিকার সংস্থার একটি বিবৃতিতে বলেছে, আল জাজিরার প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে যেসব অভিযোগ এসেছে, তাতে তারা উদ্বিগ্ন। তারা জাতিসংঘকে এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছে। তবে বাংলাদেশ সরকারের একাধিক সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এই প্রতিবেদনটি উদ্দেশ্যমূলক এবং ‘ভিত্তিহীন’ বলে তারা মনে করেন। তাই প্রতিবেদনের বিষয় নিয়ে তদন্তের কোন প্রয়োজন দেখছে না বাংলাদেশ সরকার।

ইলেকট্রনিক সরঞ্জামের ব্যাপারে জাতিসংঘের পক্ষ থেকে কী বলা হয়েছে ?

জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ের সময় নজরদারি সরঞ্জাম সংক্রান্ত প্রশ্ন করা হয়েছিল। তার জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ইউনিফর্মধারীদের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বড় অংশগ্রহণকারী। আল জাজিরার প্রতিবেদনে যেসব ইলেকট্রনিক সরঞ্জামের কথা বর্ণনা করা হয়েছে, তার প্রয়োজনীয়তার কথা জাতিসংঘের কোন চুক্তিতে উল্লেখ করা হয়নি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বাংলাদেশ সৈন্যদলে এ ধরনের সরঞ্জামও রাখা হয়নি। ইন্টারনেট বা ফোনে আড়িপাতার বিষয়ে তিনি বলেছেন, শান্তিরক্ষা মিশনে জাতিসংঘের সংশ্লিষ্ট গোয়েন্দা নীতি অনুসরণ করতে হয়।

পিকসিক্স কোম্পানির ব্রশিউর (আল জাজিরার প্রতিবেদন থেকে নেয়া ছবি)।

পিকসিক্স কোম্পানির ব্রশিউর (আল জাজিরার প্রতিবেদন থেকে নেয়া ছবি)।

নিরাপত্তা পরিস্থিতির জন্য প্রয়োজনে, জাতিসংঘ সদস্যদের নিরাপত্তা জোরদার করতে কোথাও যোগাযোগের জন্য আড়িপাতা হয়। আর এই সক্ষমতা অনুসরণ করা হয় জাতিসংঘের গোয়েন্দা নীতি কঠোর অনুসরণ করে এবং বাহিনী কমান্ডারের মিশন কর্তৃত্বের আওতায়,” বলেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে যেসব দুর্নীতির বিষয় এসেছে, সে প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, বাংলাদেশের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পর্কে যে প্রতিবেদন এসেছে, সে সম্পর্কে তারা অবগত আছেন। সেই প্রতিবেদনের ব্যাপারে বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তি সম্পর্কেও তারা অবগত। মুখপাত্র বলেছেন, দুর্নীতির অভিযোগগুলো একটি গুরুতর বিষয়। এই অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করা উচিত।

জাতিসংঘের এই বক্তব্যের পর বাংলাদেশের প্রতিক্রিয়া কি ?

শনিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একটি অনুষ্ঠানে আল জাজিরার প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের বলেছেন, পাবলিক বুঝেছে যে এটা মিথ্যা তথ্য। তারা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। সেখানে যেসব তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরবো। আইনগত কোন ব্যবস্থা নেয়া যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে বিবিসি বাংলার কথা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। তিনি বলেছেন যে, আল জাজিরার প্রতিবেদনে বাংলাদেশের নজরদারি সরঞ্জাম কেনার যে তথ্য দেয়া হয়েছে, তা ভিত্তিহীন এবং অসত্য তথ্য বলে তারা মনে করছেন।

ওই কর্মকর্তা আরও বলেছেন, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোন ধরনের সম্পর্কই নেই। সেখানে ইসরায়েল থেকে এ ধরনের কোন সরঞ্জাম কেনা হয়নি। এসব তথ্য কোন উদ্দেশ্যে থেকে দেয়া হয়েছে কিনা, সেটাই তারা মনে করছেন। আল জাজিরার ওই প্রতিবেদনটি প্রচারের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে যে বিবৃতি দেয়া হয়েছিল, তাতে বলা হয়েছিল যে, কোন নজরদারি সরঞ্জাম কেনা হয়নি। কিন্তু হাঙ্গেরি থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ব্যবহারের জন্য সিগন্যাল সরঞ্জামাদি কেনা হয়েছিল, যেটা যোগাযোগের জন্য ব্যবহার করা হয়েছিল।

দুর্নীতির অভিযোগের ব্যাপারে বাংলাদেশ কী কোন তদন্ত করছে?

সরকারের একাধিক মন্ত্রী এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, আল জাজিরার প্রতিবেদনে যেসব তথ্য তুলে ধরা হয়েছে, তার কোন ভিত্তি নেই বলেই তারা মনে করছেন। সরকার মনে করছে, কোন উদ্দেশ্যে থেকে এমন প্রতিবেদন করা হয়ে থাকতে পারে। সেজন্য সরকার এই প্রতিবেদনে যেসব তথ্য বা অভিযোগ এসেছে, সেগুলো তদন্ত করার প্রয়োজন মনে করছে না।

বরং প্রতিবেদনের ব্যাপারে আল জাজিরার বিরুদ্ধে আইনি কোন পদক্ষেপ বা মামলা করা যায় কিনা, সেই বিষয়গুলো নিয়ে সরকারের মধ্যে আলোচনা রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও একই রকমের ধারণা দেয়া হয়েছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ”বাংলাদেশ এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্য থেকেই এটা করা হয়েছে। এই প্রতিবেদন যেহেতু ভিত্তিহীন বলে আমরা মনে করছি, তাই এটা তদন্তের কোন প্রয়োজন নেই।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 6 hours আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 6 hours আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 15 hours আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 21 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 1 day আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 1 day আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 1 day আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক