admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২০ ৮:৪০ পূর্বাহ্ণ
বাংলাদেশের শত বছরের মহাপরিকল্প বাস্তবায়নের ডেল্টা প্ল্যান-২১০০ পথে ব-দ্বীপ স্বপ্ন।ডেল্টা প্ল্যান বাস্তবায়নে শত বছরের মহাপরিকল্পনাদেশের পানিসম্পদ কাজে লাগাতে নতুন স্বপ্ন নিয়ে ঘোষণা করা হয় ডেল্টা প্ল্যান-২১০০। ৩ লাখ কোটি টাকা ব্যয়ে আগামী ২০৩০ সালের মধ্যে এ মহাপরিকল্পনা বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডেল্টা প্ল্যান বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারপার্সন করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল গঠন করেছে সরকার।
এতে যুক্ত রয়েছে রূপকল্প-৪১ এর খাদ্য নিরাপত্তা, শিল্প, জনস্বাস্থ্য, পরিবেশ ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে প্রণীত কাঠামো। পানি সম্পদ উপমন্ত্রী এ. কে.এম. এনামুল হক শামীম জানান, দীর্ঘমেয়াদী এই কর্মসূচি দ্রুত বাস্তবায়নে নেদারল্যাল্ডসের ব-দ্বীপ পরিকল্পনাকে মডেল হিসেবে নেয়া হয়েছে।ব-দ্বীপ পরিকল্পনার আওতায় ছয়টি অঞ্চলে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এগুলো হলো উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওড়.