হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশের বিপনি বিতান গুলো খুলে দেয়ার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ মনে করছেন শীর্ষ ভাইরোলজিস্ট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ মে, ২০২০ ৩:৪২ পূর্বাহ্ণ

BD-shop-open-mknewsbd

ফাইল ছবি

ঢাকার অনেক শপিং মল আজ খুলেছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই রোববার থেকে বাংলাদেশের বিপনি বিতানগুলো খুলে দেয়ার সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ মনে করছেন বাংলাদেশের শীর্ষ ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম। দেশটিতে এমন দিনে এই লকডাউন শিথিল করা শুরু হয়েছে যেদিন বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। একদিনে রোগী শনাক্তের হিসাবে এটাই সর্বোচ্চ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ব্যবসায়ীরা চাইলে মার্কেট খোলা রাখতে পারবে, তবে তাদের একটাই শর্ত দেয়া হয়েছে সেটা হল যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা। কিন্তু অধ্যাপক ইসলাম বলছেন যথাযথ স্বাস্থ্যবিধি বলতে কী বোঝানো হয়েছে তা স্পষ্ট নয়। এক সাক্ষাৎকারে তিনি বলছেন ঢাকায় রোববার থেকে অনেক দোকান খুলে দেয়ার ব্যাপারে তার “যথেষ্ট উদ্বেগ আছে।

স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা সম্ভব না বলে তিনি মনে করেন। কারণ আমাদের দেশে মানুষের আচার ব্যবহার এমন যে তারা সবসময় এসব মেনে চলে না। বেশ কিছু মানুষ এসব অমান্য করে। রোববার আক্রান্তের সংখ্যা ৮৮৭ হয়েছে, এরপর তা যদি আরও বাড়তেই থাকে, তাহলে আমরা এই গ্রাফটাকে সম্পৃক্ত করতে পারব গার্মেন্টস ইন্ডাস্ট্রি খোলার সঙ্গে এবং আমাদের দোকানপাট খুলে দেয়ার সঙ্গে। সেজন্য আমরা মনে করছি এই সময়ে এই যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই সিদ্ধান্তটা আমাদের দেশের জন্য একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত।

ঢাকার একটি গার্মেন্টস কারখানা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য লম্বা সময় লকডাউনের কারণে বাংলাদেশে অনেকেকেই কাজ হারিয়েছেন।
তিনি বলছেন গত ২৮শে এপ্রিল গার্মেন্টস কারখানাগুলো খুলে দেয়া হয়েছে, যেখানে কর্মীর সংখ্যা উল্লেখযোগ্য। তাদের স্বাস্থ্য ব্যবস্থা মেনেই খুলে দেয়ার কথা ছিল। কিন্তু দেখা গেছে তারা স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মানতে পারে নাই।একটা ধারণা ছিল যে খুলে দেবার ১৪ দিন পরে অর্থাৎ ১১/১২ই মে নাগাদ এর প্রভাব দেখা যাবে সার্ভেইলেন্স বা পর্যবেক্ষণ রিপোর্টে, তিনি বলেন।

“আজ ৮৮৭জন পজিটিভ হয়েছে। এটা যদি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি খোলার সঙ্গে সম্পৃক্ত করে আমরা চিন্তা করি, আমরা করতেই পারি, তাহলে (সংখ্যাবৃদ্ধির) সম্ভাব্য কারণ সেটাই হবে। বাংলাদেশের অর্থনীতি করোনাভাইরাস মহামারির কারণে স্থবির হয়ে গেছে এবং সামনে ঈদ। সেই প্রেক্ষাপটে বহু মানুষের জীবনধারণের জন্য দোকানপাট খুলে দেয়া একটা বাস্তব পদক্ষেপ এবং প্রয়োজন, একথা স্বীকার করলেও অধ্যাপক ইসলাম বলছেন এই পদক্ষেপ কার্যকর করার সাথে সাথে যদি স্বাস্থ্যবিধি মেনে চলা যেত, তাহলে উদ্বেগ হয়তো কমতো। কিন্তু তিনি বলছেন বাংলাদেশের বাস্তবতায় মানুষের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলাটাই সবচেয়ে বড় অসুবিধা। আমরা ইকোনমিক অসুবিধার বিষয়টা ভাল করে ফিল করি, সেটা স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলাটাও যে উচিত সেটা আমরা মানতে পারি না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দোকানপাট খোলার শর্ত হিসাবে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

২৮শে এপ্রিল খুলে দেয়া হয়েছে অনেক গার্মেন্টস কারখানা অধ্যাপক ইসলাম বলছেন এই স্বাস্থ্যবিধি আওতায় কী পড়ে তা সুনির্দিষ্ট করা হয়নি। তিনি বলছেন সাধারণ মানুষ এখন জানেন সাধারণভাবে স্বাস্থ্যবিধিগুলো কী- যেমন মাস্ক ও গ্লাভস পরা, হাত ধোয়া, চোখে মুখে হাত না দেয়া, সামাজক দূরত্ব বজায় রাখা ইত্যাদি। কিন্তু আমাদের জনগোষ্ঠির একটা বিরাট অংশ কোন কিছু মানতে চায় না। এখন বড় বড় বিপনি বিতানগুলো এইসব যে মেনে চলবে আর সরকার সেটা দেখতে বা সুপারভাইজ করতে পারবে কি না এ ব্যাপারে আমি সন্দেহ পোষণ করি। তিনি বলছেন সরকার দুএকদিন পরে আর কী সিদ্ধান্ত নেয় সেটাও দেখার বিষয়। সরকার মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে দোকানপাট খোলার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু জনগণ যদি সেটা ঠিকমত উপলব্ধি না করতে পারে, ঠিকমত বিষয়টা পরিচালিত করতে না পারে, তাহলে বাংলাদেশ বিরাট একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে বলে তিনি মত প্রকাশ করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 21 hours আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 23 hours আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 23 hours আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 1 day আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 2 days আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 2 days আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 2 days আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 3 days আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক