হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশের বিজয়ের ৪৯ তম বার্ষিকী।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২০ ১০:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিজয়ের ৪৯ তম বার্ষিকী-এম কে নিউজ

ফাইল ছবি

বাংলাদেশের বিজয়ের ৪৯ তম বার্ষিকী। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশের বিজয়ের ৪৯তম বার্ষিকী। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারবাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায় নতুন এক স্বাধীন ভূখণ্ড। বিজয়ের ৪৯তম বছরে পদার্পন করেছে বাংলাদেশ ১৯৫২ সালে বাংলাভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে লড়াইয়ের সূচনা হয়েছিল তা পূর্ণ বিকশিত হয়ে আলোর মুখ দেখে ১৯৭১ সালের আজকের এই দিনে। দীর্ঘকাল ধরে পাকিস্তানি শাষকগোষ্ঠীর শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে পরাধীনতার শৃংখল ভেঙে জন্ম হয় লাল-সবুজের পতাকার।

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর সারা বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করার ব্রত নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাক হানাদার বাহিনীর ওপর। দীর্ঘ সংগ্রামের পর ৯৩ হাজার দখলদার সৈন্য নিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী। জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। ৩০ লক্ষ শহীদের রক্ত আর লাখো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলার জমিনে উদয় হয় স্বাধীনতার লাল সূর্য।

জাতীয় জীবনে নানা প্রতিবন্ধকতার মাঝেও বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এর অন্যতম প্রেরণা হলো মুক্তিযুদ্ধ। স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত হয়ে ৪৯ বছরে এসে এদেশের মাটিতে বিচার হয়েছে মহান স্বাধীনতা যুদ্ধের সময় যারা বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট করার চেষ্টা করেছিল সেইসব যুদ্ধাপরাধীদের। এদেশের প্রতিটি মানুষ বিশ্বাস করে দেশের সকল যুদ্ধাপরাধীর বিচার একদিন এই বাংলার মাটিতে কার্যকর হবে।

প্রতিবছরের ন্যায় এবারও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদার সঙ্গে দেশব্যাপী পালিত হবে। বিজয়ের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে বিজয় দিবসের নানা কর্মসূচি শুরু হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে শোভা পাবে জাতীয় পতাকা। বাংলার ঘরে ঘরে উড়বে লাল-সবুজের পতাকা। সূর্যোদয়ের পরপরই রাজধানীর অদূরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের সময়কার শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ জাতীয় নেতৃবৃন্দ। এ ছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক ও সর্বসাধারণ জনগণও শ্রদ্ধা নিবেদন করবেন

এবারের বিজয় দিবস বিভিন্ন কারণে স্পেশাল। কারণ একই সঙ্গে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন চলছে। আসন্ন বছর বিপুল উৎসাহ-উদ্দীপনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও পালন করা হবে। তবে বিশ্বজুড়ে চলমান মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর বিজয় দিবসের অনেক অনুষ্ঠানই সীমিত করা হয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে বিজয় উদযাপন করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ধর্ষণের বিচার নিশ্চিত না হলে জনগণই রাস্তায় নামবে: পঞ্চগড়ে সিবগাতুল্লাহ।
রংপুর 6 hours আগে

জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব বললেন আইজিপি আলী
আইন-বিচার 6 hours আগে

পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ।
আইন-বিচার 8 hours আগে

সাভার পৌরসভার কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু এমপির।
ঢাকা 8 hours আগে

সান্তাহারে জব্দকৃত তামাকজাত পণ্য ধ্বংস অভিযানে কাস্টমস-ভ্যাটের কঠোর বার্তা।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কিশোর,আশঙ্কাজনক।
দুর্ঘটনা 2 days আগে

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 4 days আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 4 days আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক