admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মে, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতার মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসলামইল হোসেন (৬০) ও কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠু আলীকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইসমাইল হোসেন উপজেলার কায়েতপাড়া গ্রামের রহিম সরদারের ছেলে ও সান্তাহার ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং মিঠু আলী আদমদীঘি সদরের ডহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে ও রহিম উদ্দিন ডিগ্রি কলেজ শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সম্পাদক।
থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আজ শনিবার (২৪ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||