হোম
নির্বাচিত কলাম

বগুড়ায় কাজে আসছে না চার কোটি টাকার ফল মার্কেট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার:বগুড়ায় কাজে আসছে না চার কোটি টাকার ফল মার্কেট যানজটে নাকাল বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় বসবাসকারীরা। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত সড়ক দখল করে চলে ফল বেচাকেনা। দুই বছর আগে যানজট কমাতে শহরের অদূরে তিনমাথা এলাকায় চার কোটি টাকায় একটি মার্কেট নির্মাণ করা হয়। তবে ব্যবসায়ীদের একটি পক্ষ বলছে, নতুন মার্কেটে পাইকারিভাবে ফল বিক্রি কম হবে। এ কারণে তারা সেখানে যেতে রাজি নন।

প্রতিদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমে উঠে ফল বাজার। শহরের ব্যস্ততম স্টেশন রোডের ওপর ফলের পাইকারি বাজার। এ ফলপট্টিতে স্থায়ী ৩৯টি ও অস্থায়ী আটটি পাইকারি আড়ৎ রয়েছে। প্রতিদিন গড়ে দুই কোটি টাকার বেচাবিক্রি হয় এই বাজারে।

ফলের আড়তের সামনেই প্রধান সড়ক। সড়কের ওপরই ফলবাহী ট্রাক বা গাড়ি থেকে মালপত্র লোড-আনলোড করা হয়। পাশাপাশি চলে পাইকারি বেচাকেনা। পুরো সড়কই ফল ব্যবসায়ীদের দখলে। এতে সাতমাথা থেকে ফলপট্টি হয়ে রেলস্টেশন কিংবা তিনমাথায় তীব্র যানজট তৈরি হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী লোকজনকে দীর্ঘ সময় আটকে থাকতে হয় এই যানজটের কারণে।
মোশারফ আবদুল হান্নান নামে এক ফল ব্যবসায়ী বলেন, তিনমাথা শহর থেকে অনেক দূরে। পাইকারি ক্রেতারা সেখানে যেতে চান না। ভ্যান আর কুলি পাওয়াও কঠিন। তিনি বলেন, কাছাকাছি জায়গা করে দিলে সেখানে গিয়ে উঠবো।

ব্যবসায়ী আতোয়ার রহমান বলেন, সন্ধ্যার পর ক্ষতি হয়ে যাবে। পাইকারদের কাছ থেকে টাকা কালেকশন করে আড়তে হিসাব করা হয়। এতো টাকা নিয়ে তিনমাথা এলাকায় চলাচল করাও নিরাপদ নয়।

সমিতির অর্থায়নে তিনমাথা এলাকায় চার কোটি টাকা ব্যয়ে আধুনিক মার্কেট নির্মাণ করা হয়। ক্যান্টিন, শৌচাগার, লোড-আনলোডের পর্যাপ্ত জায়গাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে সেখানে। শহরে ৪৭ জন ফলের আড়তদারের বিপরীতে ৬০টি দোকান বরাদ্দ হয়। এর মধ্যে ৩১ জন ব্যবসায়ী ২ লাখ থেকে ১০ লাখ টাকা অগ্রিম দিয়ে দোকান বরাদ্দ নিয়েছেন। গত ১১ মার্চ মার্কেটটি উদ্বোধন করা হয়। কিন্তু গুটিকয়েক ব্যবসায়ীর কারণে ভেস্তে যাচ্ছে এ উদ্যোগ। হোসেন নামে এক ব্যবসায়ী নতুন ফল মার্কেটে সাড়ে ৮ লাখ টাকা জামানত দিয়ে দোকান বরাদ্দ নিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করেই দোকান বরাদ্দ নিয়েছি। এখন সেখানে না গেলে অনেক টাকা লোকসান হবে।

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম আরফান বলেন, শহরে যে দোকানের ভাড়া ৫০ হাজার, নতুন মার্কেটে তা সাত থেকে আট হাজার টাকা। সবাই এক সঙ্গে গেলে ক্রেতা অবশ্যই আসবে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহাজাহান আলম জানান, নতুন ফল মার্কেট ইজারা দিতে পৌরসভার প্রক্রিয়া চলমান। দুবার বিজ্ঞপ্তি দিলেও কেউ আবেদন করেনি। এবার তৃতীয় দফায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের অনাগ্রহের কারণেই কেউ ইজারা নেওয়ার আগ্রহ দেখাচ্ছে না।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, ব্যবসায়ীদের সরিয়ে নেওয়ার দায়িত্ব পৌরসভার। তবে যানজটের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বাজার স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের নির্দিষ্ট সময়ে চিঠি দেওয়া হবে। এরপরও তারা না গেলে উচ্ছেদ অভিযান চলবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন।
রংপুর 34 minutes আগে

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার।
আইন-বিচার 38 minutes আগে

আদমদীঘিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার।
অপরাধ 44 minutes আগে

নাগরিক ভাবনা: বাবা একটি জীবন্ত প্রতিষ্ঠান,একটি আলোকিত উত্তরাধিকার।
নাগরিক ভাবনা 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ফুটবল লীগ ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদ
রংপুর 1 day আগে

বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত। 
খেলাধুলা 1 day আগে

নাগরিক ভাবনা: গর্ভধারিণী মায়ের শেষ বিদায়ের শেষ অশ্রু এবং শেষ
ঢাকা 2 days আগে

সাভার আনন্দপুর মতিনের বাড়িতে চলে পাইকারি ইয়াবা ব্যবসা।
অপরাধ 2 days আগে

আদমদীঘিতে বিএনপি দুই নেতার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ।
অপরাধ 2 days আগে

বীরগঞ্জে ইকো অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক