হোম
নির্বাচিত কলাম

ফরিদপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২২ ১২:৪৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সনতচক্রবর্ত্তীঃকরোনা মহামারির কারণে গত দুই বছর জমেনি ঈদের কেনাকাটা। এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় নেই বিধিনিষেধ। তাই পবিত্র ঈদুল ফিতর ঘিরে জমতে শুরু করেছে ফরিদপুরের ঈদের বাজার। দিন যত যাচ্ছে জেলার ছোট-বড় শপিংমল, মার্কেট ও বিপণিবিতানগুলোতে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়।

গত দুই বছরের লোকসান পুষিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। আর ঈদ উদযাপনে ক্রেতারা খুঁজছেন শখ, সাধ্য আর পছন্দের পোশাক। ফরিদপুরে সকাল থেকে ঈদ বাজার জমতে শুরু করলেও ভিড় বাড়ছে সন্ধ্যার পর থেকে। জেলা শহরের বিভিন্ন মার্কেট খোলা থাকছে রাত ১২টা থেকে ১টা পর্যন্ত। পোশাকের পাশাপাশি জুতা, কসমেটিকস ও জুয়েলারি দোকানগুলোতেও ভিড় বেড়েছে।

ঈদ যত ঘনিয়ে আসছে মার্কেটগুলোতে ক্রেতার উপস্থিতি তত বাড়ছে। দোকানিরা বলছেন, ১০ রোজার পর থেকে এবার জমে উঠেছে ঈদ-কেন্দ্রিক কেনাকাটা। তাই কেনাকাটার ধুম পড়েছে পুরোদমে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কেনাকাটা আর ক্রেতাদের উপস্থিতে জমজমাট হয়ে উঠেছে ফরিদপুর শহরসহ বিভিন্ন উপজেলার মার্কেটগুলো।

সোমবার দুপুরে (২৫ এপ্রিল) ফরিদপুর শহরের মার্কেটগুলো ঘুরে দেখা যায়, প্রচণ্ড রোদকে উপেক্ষা করে সাধ ও সাধ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কেনাকাটার জন্যই মার্কেটে এসেছেন ক্রেতারা। পোশাকের সঙ্গে মিল রেখে মহিলারা কানের দুল, চুড়ি, গলার মালা, টিপ, ব্যাগ, জুতোসহ ঘর সাজানোর অন্যান্য জিনিস কিনছেন। অন্যদিকে ছেলেরা প্যান্ট, শার্ট, টি-শার্ট, বেল্ট, মানিব্যাগ ইত্যাদি ক্রয় করছে। তাই ক্রেতারা অনেকেই ভিড় জমিয়েছেন ফরিদপুর নিউ মার্কেটে। দেখা গেছে, হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে মাঝে মাঝে সাথের মানুষটিকেও হারিয়ে ফেলছেন অনেকে। কেউ আবার পছন্দের জিনিসটি কেনার জন্য দোকানের সামনে দাঁড়াতেই পারছেন না। তবুও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়ও।

ফরিদপুর নিউ মার্কেটে কেনাকাটা করতে আসা সুমা বেগম নামে একজন ক্রেতা বলেন, ঈদের জন্য কেনাকাটা করতে এসেছি, সাধ্যের মধ্যে বেশ কিছু শাড়ি, থ্রি পিচ, স্বামীর জন্য একটা শার্ট ক্রয় করেছি। তিনি আরও বলেন, সাধ্যের মধ্যে নিউমার্কেটে ভালো থ্রি পিস, শাড়ি পাওয়া যায় তাই তিনি নিউমার্কেটে এসেছেন।

নিউ মার্কেটের দোতলায় অরবিন্দ নামে একজন দোকানিকে কেমন চলছে বেঁচাকেনা জিজ্ঞাসা করতেই তিনি জানালেন, অনেকে উপরে উঠতে চায় না তাই বিক্রি কিছুটা কম। তবে সামনে বিক্রি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এদিকে নিউ মার্কেটের আশেপাশে অনেকেই ভ্রাম্যমাণ দোকান নিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করছেন। তারা মেয়েদের বিভিন্ন সাজানি ও ঘরের ছোটখাট আসবাবপত্র বিক্রি করছেন। তবে নিউ মার্কেটের ভেতরের চেয়ে বাইরের ভিড়টাই যেন চোখে পড়ার মতো। এসব মার্কেটগুলোও ঈদ উপলক্ষে ব্যাপকভাবে জমে উঠেছে। ঈদকে কেন্দ্র করে দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত হরদম বিক্রি হচ্ছে এসব মার্কেট গুলোতে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ঈদকে সামনে রেখে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। এছাড়া সাদা পোশাকেও পুলিশ মাঠে রয়েছে। মার্কেটগুলোতে চুরি-ছিনতাই রোধে পুলিশের টহল টিমও সক্রিয় রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা।
আইন-বিচার 45 minutes আগে

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা
রংপুর 10 hours আগে

যশোরে ১০০ কোটিতে শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ার LB টাওয়ার কিনলেন দুবাই
খুলনা 16 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক
অপরাধ 16 hours আগে

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে সিভিল সার্জন পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রংপুর 2 days আগে

ফরিদপুরের মধুখালীতে বাথরুমে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার।
খুলনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্বামীর ভিটে হারিয়ে পুকুর পাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে নদীর চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের দাবীতে নৌ ধর্মঘটের ডাক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জের যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা,ড্রেজার মেশিন আটক।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক