হোম
নির্বাচিত কলাম

প্রধানমন্ত্রী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায়  কৃষকের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল করার ঘোষণা দিয়েছেন 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২০ ৭:৩৫ পূর্বাহ্ণ

PM-BD-mknewsbd

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় রোববার গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন করোনাভাইরাসের অভিঘাতে অর্থনীতির ক্ষতির মধ্যেও কৃষি উৎপাদন অব্যাহত রাখতে গ্রামের ক্ষুদ্র ও মাঝারি চাষিদের জন্য পাঁচ হাজার কোটি টাকার একটি প্রণোদনা তহবিল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সারে ভর্তুকি বাবদ আগামী অর্থবছরের বাজেটে ৯০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

করোনাভাইরাস সংকট মোকাবিলায় দিকনির্দেশনা দিতে রোববার ঢাকায় গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর এই প্রণোদনার ঘোষণা আসে। তিনি বলেন, ‘আমাদের শিল্প এবং ব্যবসা-বাণিজ্য যাতে অব্যাহত থাকতে পারে, সে জন্য প্রায় ৭২ হাজার কোটি টাকার একটি প্রণোদনা ইতোমধ্যে ঘোষণা করেছি। কিন্তু আমরা কৃষিপ্রধান দেশ, আমাদের কৃষিকাজ অব্যাহত রাখতে হবে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতের জন্যও বিশেষ উদ্যোগ নেয়ার কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ৫০০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করবে। শুধু কৃষি খাতের জন্যই এই ৫০০০ কোটি টাকার প্রণোদনা ফান্ড আমরা তৈরি করব। কেবল গ্রাম অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি চাষিরাই এই তহবিল থেকে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে ঋণ পাবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা কৃষি, ফুল-ফল, মৎস্য চাষ, পোল্ট্রি, ডেইরি ফার্ম- ইত্যাদি উৎপাদনে এখান থেকে সহায়তা পাবেন। যাতে করে কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা, শুধু এই কৃষি খাতে দিচ্ছি। যাতে আমাদের উৎপাদন বৃদ্ধি পায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও চারা বিতরণের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে।

কৃষি উৎপাদন যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে জন্য আগামী অর্থবছরের বাজেটে সারে ভর্তুকি বাবদ ৯০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘কিছুদিনের মধ্যে বোরো ধান উঠবে, কৃষক যেন এই ফসলের ন্যায্য দাম পায়, সেদিকে লক্ষ্য রেখে খাদ্য মন্ত্রণালয় গতবছরের চেয়ে বেশি ধান চাল ক্রয় করবে। দুই লাখ মেট্রিক টনের বেশি ক্রয় করবে, সেই উদ্যোগটা নেয়া হয়েছে। ধান কাটা ও মাড়াইয়ের কাজে যান্ত্রিকীকরণের জন্য কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আরও ১০০ কোটি টাকা এই খাতে বরাদ্দ দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইতোমধ্যে আরেকটা উদ্যোগ চলমান রয়েছে। কেউ পেঁয়াজ, মরিচ, রসুন, আদাসহ মসলা জাতীয় কিছু উৎপাদন করলে বাংলাদেশ ব্যাংক থেকে মাত্র ৪% সুদে ঋণ দেয়া হয়। এটাও অব্যাহত থাকবে।

করোনাভাইরাসের এই মহামারির কারণে বিশ্বে ‘মারাত্মক খাদ্যাভাব’ দেখা দিতে পারে আশঙ্কা করলেও বাংলাদেশ পরিকল্পনা নিয়ে উৎপাদন বাড়াতে পারলে অন্যদেরও সহায়তা করতে পারবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের মাটি আছে, মানুষ আছে। আমাদের মাটি অত্যন্ত উর্বর। আমরা কিন্তু নিজেদের চাহিদা পূরণ করেও অনেককে সাহায্য করতে পারব; যদি আমরা যথাযথভাবে খাদ্য উৎপাদন করতে পারি। সেটা আমাদের করতে হবে। যাতে আমাদের দেশের মানুষ কষ্ট না পায়, আবার দরকার হলে আমরা অনেক মানুষকে বা অনেক দেশকে সহযোগিতা করতে পারি বা রপ্তানি করতে পারি, সেভাবে আপনারা উৎপাদন বাড়াবেন। কারও এতটুকু জমি যেন অনাবাদী না থাকে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিল্প কৃষি সব ক্ষেত্রেই আমরা ব্যাপকভাবে প্রণোদনা দেয়ার উদ্যোগ নিয়েছি, কারণ আমরা জানি, আমাদের অনেক উন্নয়নের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু সব থেকে বড় কথা, এখন মানুষ বাঁচানো এবং মানুষের জীবনযাত্রা যাতে অব্যাহত থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেয়া। সে জন্য কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে কামার-কুমার, তাঁতি-জেলে- সব শ্রেণির মানুষকে সহযোগিতা করতে সরকার ‘সদা প্রস্তুত’ বলে জানান সরকারপ্রধান। ত্রাণ নিয়ে দুর্নীতি করলে ক্ষমা হবে না

করোনাভাইরাস সংকটের মধ্যে দুর্দশাগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ ত্রাণ বিতরণে কেউ দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ সময় বলেন, একটা দুর্যোগপূর্ণ অবস্থা চলছে। এই সময় মানুষকে সাহায্য দেয়ার জন্য আমরা যেই খাদ্যদ্রব্য দিচ্ছি চাল বা যা আমরা দিচ্ছি, সেখান থেকে কেউ যদি দুর্নীতি করার চেষ্টা করে, তাহলে এটা কোনো দিন ক্ষমার যোগ্য না এবং এটা আমরা ক্ষমা করব না। তিনি বলেন, ‘যাদের আমরা দায়িত্ব দিয়েছি, তারা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। কিন্তু এর মধ্যে এই সামান্য দুই-একটা ঘটনা আমাদের অত্যন্ত কষ্ট দেয়। এটা খুবই একটা ঘৃণ্য কাজ। কাজেই কেউ এটা করবেন না, সেটাই আমি বলব। এ ধরনের দুর্নীতি আমরা কোনো দিন বরদাস্ত করব না।

চুরি করলে কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ার করে শেখ হাসিনা বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত যে, কয়েকটা এ ধরনের খবর বেরিয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছেন বা দুর্দশাগ্রস্ত মানুষকে দেয়ার জন্য যে খাদ্যশস্য দেয়া হয়েছে, যে চাল দেয়া হয়েছে সেখান থেকে যারা দুর্নীতি করার চেষ্টা করেছেন এবং কিছু ধরা পড়েছেন, আশা করি কেউ যদি এমন করেন, সবাই ধরা পড়বেন। তাদের কিন্তু কোনো ক্ষমা নেই। যদি প্রয়োজন হয় সেখানে মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিকভাবে তাদের শাস্তি দেয়া হবে। বিচার পরে দেখা যাবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 2 hours আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 4 hours আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 4 hours আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 5 hours আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 5 hours আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 2 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 2 days আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক