হোম
তথ্য ও প্রযুক্তি

পুরনো এক্সপি আর সেভেন  উইন্ডোজে এটিএম হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২০ ৭:১১ পূর্বাহ্ণ

পুরনো এক্সপি আর সেভেন  উইন্ডোজে এটিএম হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

পুরনো এক্সপি আর সেভেন  উইন্ডোজে এটিএম হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে। নিরাপত্তার হালনাগাদ বন্ধ হয়ে যাওয়া অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি আর সেভেনে চলছে অনেক ব্যাংকের এটিএম বুথ। অর্থ চুরির জন্য হ্যাকারদের অন্যতম টার্গেট এখন এটিএম বুথ। এজন্য ব্যবহার হয় ম্যালওয়ার বা কম্পিউটার ভাইরাস। যা দিয়ে বুথের সাইবার নিরাপত্তা ভেঙে ফেলে হ্যাকাররা। তথ্যপ্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, দুর্বল নিরাপত্তার এসব অপারেটিং সিস্টেমের কারণেই এটিএম বুথে হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে। কিন্তু, বড় বিনিয়োগের অজুহাতে ব্যাংকগুলো এটিএম হালনাগাদ করছে ধীরগতিতে।

দেশের ৫২টি ব্যাংকের ১১ হাজার এটিএমের বেশকিছু এখনো চলছে পুরনো উইন্ডোজে। যার নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ বলছে তথ্যপ্রযুক্তি বিশ্লেষকরা। মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবীর বলেন, এটিএম বুথগুলোতে সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। আর বাংলাদেশে উইন্ডোজের যে ভার্সন ব্যবহার করা হয় তা অনেক পুরনো। নিরাপত্তার স্বার্থে এগুলোকে হালনাগাদ করা উচিত।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) বলছে, পুরনো এটিএম মেশিনে হালনাগাদ হবে না উইন্ডোজ। আর পাইরেটেড ভার্সনের ব্যবহারেও ঝুঁকি বাড়ছে হ্যাকিংয়ের।বিআইবিএম এর সহযোগী অধ্যাপক শিহাব উদ্দিন খান বলেন, বাংলাদেশের বুথগুলোতে ব্যবহৃত মেশিন অনেক পুরাতন হওয়ায় উইন্ডোজ সিস্টেম হালনাগাদ হবে না। আর এ মেশিনগুলোতে উইন্ডোজের আপডেট ভার্সন সাপোর্ট করে না। সেক্ষেত্রে পুরাতন মেশিনগুলো পরিবর্তনের পরামর্শ দেন শিহাব উদ্দিন খান।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির সহকারী অধ্যাপক তানভীর হাসান জোহা জানান, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করার কারণে ব্যাংকের সেন্ট্রাল সিস্টেম হ্যাক করে অর্থ হাতিয়ে নেয়া খুব সহজ। এদিকে, বড় খরচের অজুহাতে ব্যাংকগুলোতে এটিএম হালনাগাদ চলছে ধীরগতিতে।

এ বিষয়ে ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া বলেন, নতুন মেশিন স্থাপনের পর দেখা যাবে সেটাও পুরাতন হয়ে যাবে। প্রযুক্তির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে। এখানে অর্থের বিষয়টাও মাথায় রাখতে হয় কেননা এ মেশিনগুলা বাইরে থেকে আনতে হয়। নতুন উইন্ডোজে ম্যালওয়্যার আক্রমণ ঝুঁকি প্রায় ৭০ শতাংশ হ্রাস পাবে বলছে বিআইবিএম।

এছাড়া সময়মতো সিকিউরিটি পেজ আপডেট করতে পারলে বুথগুলোতে নিরাপত্তা ঝুঁকি ৬০ থেকে ৭০ শতাংশ কমানো সম্ভব বলে মনে করেন বিআইবিএম’র সহযোগী অধ্যাপক শিহাব উদ্দিন খান। গেল জুনে দেশে প্রায় ১ কোটি ৩৬ লাখ বার লেনদেন হয়েছে এটিএম বুথগুলোতে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 2 minutes আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 9 minutes আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 11 minutes আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 3 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক