হোম
আন্তর্জাতিক

পানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্বের ৫০০ কোটিরও বেশি মানুষ জাতিসংঘের ভয়াবহ তথ্য।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২১ ১১:৪৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্বের ৫০০ কোটিরও বেশি মানুষ জাতিসংঘের ভয়াবহ তথ্য। ২০৫০ সাল নাগাদ চরম পানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্বের ৫০০ কোটিরও বেশি মানুষ। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রবণতা পর্যালোচনা করে জাতিসংঘ ভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অরগানাইজেশন (ডব্লিউএমও) সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন। দ্য স্টেট অব ক্লাইমেট সার্ভিসেস ২০২১: ওয়াটার’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে পৃথিবীর ভূগর্ভস্থ পানির স্তর উদ্বেগজনক হারে নিচে নেমে যাচ্ছে। গত ২০ বছর ধরে বিষয়টি বিশেষভাবে নজরে এসেছে।

দেখা গেছে, পানির এ স্তর বছরে ১ সেন্টিমিটার করে নিচের দিকে নামছে। ডব্লিউএমও তাদের প্রতিবেদনে বলেছে, ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের ঠিক নিচের স্তর এবং বরফ ও তুষারে জমা পানির স্তর গত দুই দশকে যে হারে কমেছে, তা আগে কখনো হয়নি। ২০১৮ সালেই ভূপৃষ্ঠের পানির স্তর নিচে নেমে যাওয়ার বিষয়টি টের পেয়েছেন বিশ্বের অন্তত ৩৬০ কোটি মানুষ। তারা বছরের অন্তত একটি মাস তীব্র পানিকষ্টে ভুগেছেন।

ডব্লিউএমও এক সতর্কবার্তায় জানায়, এ ব্যাপারে বিশ্বের দেশগুলো যদি দ্রুত ও যথাযথ কোনো ব্যবস্থা না নেয় তাহলে ২০৫০ সালের পর ভারতীয় উপমহাদেশসহ বিশ্বের ৫০০ কোটিরও বেশি মানুষ চরম পানি সংকটে পড়বেন। পানির এ অভাব তীব্র হয়ে দেখা দেবে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম অংশ, ভূমধ্যসাগর, উত্তর ও দক্ষিণ আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ায়। দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার অবস্থাও ভিন্ন কিছু হবে না। ডব্লিউএমওর মহাপরিচালক পেত্তেরি তালাস জানিয়েছেন, স্বাভাবিকভাবে ভূগর্ভে মোট সঞ্চিত পানির মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ ব্যবহার করতে পারে মানুষ। বাকিটা ব্যবহার করা সম্ভব নয়, কারণ সেই পানির অবস্থান নাগালের বাইরে, পৃথিবীর অনেক গভীরে।

প্রতিবেদনটিতে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের কথাও আলোচনা করা হয়। যেমন বলা হয়েছে, গত ২০ বছরে বিশ্বজুড়ে বন্যাঘটিত প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা তার আগের দুই দশকের চেয়ে বেড়েছে ১৩৪ শতাংশ। দ্রুতহারে উষ্ণতা বৃদ্ধির ফলে গত ২০ বছরে বায়ুমণ্ডলের আর্দ্রতা বেড়েছে ৭ শতাংশ। ফলে বেড়েছে বন্যা ও তার ভয়াবহতার পরিমাণ। আগামী ৩১ অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন সিওপি-২৬, শেষ হবে ১২ নভেম্বর। সম্মেলনে বিশ্বব্যাপী পানি সংকটের বিষয়টি যেন আলোচনা করা হয়ে, প্রতিবেদনে সেই আহ্বানও জানিয়েছে ডব্লিউএমও।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 12 hours আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 13 hours আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 15 hours আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 17 hours আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 17 hours আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 17 hours আগে

দিনাজপুরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। 
রংপুর 1 day আগে

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 1 day আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক