admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জুন, ২০২২ ১০:১০ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ উদ্দেশ্য প্রণোদিতভাবে পদ্মা সেতুর নাট-বোল্ট খুলে টিক-টক করা বায়েজিদকে আটক করেছে সি আই ডি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে পদ্মার উত্তর পাড় থানাকে।

কি আছে- ১৫ এর ৩ ধারায়?
অন্তর্ঘাতমূলক কাজ যেমন রেলপথ, ঝুলন্ত রজ্জু পথ, রাস্তা, খাল, সেতু-কালভার্ট, বাঁধ-সেতু, বন্দর, ডকইয়ার্ড, বাতিঘর, বিমান ঘাঁটি, টেলিগ্রাফ লাইন বা খুঁটি বা টেলিভিশন বা বেতার প্রতিষ্ঠানের সম্পদের কার্যক্ষমতা ব্যহত করা অথবা সম্পদগুলির ক্ষতি করার উদ্দেশ্যে কোন ব্যক্তি অ-নৈতিক কাজ করতে পারবে না- যদি করেন তাহলে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ১৫ (৩) ধারায় অভিযুক্ত করা হবে।
এ অপরাধের শাস্তি কি?
যদি কোন ব্যক্তি এই ধারার কোন বিধানের লংঘন করে তাহলে মৃত্যুদন্ড, যাবজ্জীবন অথবা চৌদ্দ বছর পর্যন্ত যে কোন মেয়াদে কারাদন্ড হবে সেই সাথে তাকে অর্থ দন্ডেও দন্ডিত করা যাবে।