হোম
নির্বাচিত কলাম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গণ সাহায্য সংস্থার ১০ একর জমি বেদখল,উদ্ধারের চেষ্টা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক সময়ে শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে গণ সাহায্য সংস্থা নামের দেশের অন্যতম একটি বেসরকারি প্রতিষ্ঠান। মাঝে অভ্যন্তরীণ বিশৃঙ্খলায় স্থিমিত হয়ে যায় সংগঠনটির সব ধরণের কার্যক্রম। এই সময়ে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া ডাহুক গুচ্ছগ্রাম এলাকায় প্রায় ১০ একর সাড়ে ১৪ শতক জমির মধ্যে সামাজিক বনায়ন করা বর্তমানে বেদখল হয়ে আছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীন বিশৃঙ্খলার সুযোগে স্থানীয় কয়েকজন ব্যক্তি জমিগুলো দখল করে বর্তমানে চা বাগান করেছে বলেও জানান তারা। তাদের দাবি বনায়নের হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে। গণ সংগঠনের সদস্যদের বঞ্চিত করা হয়েছে।

সম্প্রতি এনজিও প্রতিষ্ঠানটি আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এরই মধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে তারা। একই সাথে বেদখল হওয়া জমি উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে তারা। গণ সাহায্য সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জমিগুলো যারা ভোগদখল করে চা বাগান করেছেন তাদের সাথে মতবিনিময় করেন এবং জমি দখল ছেড়ে দেয়ার দাবি জানান।

গণ সংগঠনের সদস্য হাসিনা বেগম বলেন, আমরা শিশু, কাঁঠাল, আমসহ প্রায় ৪০ হাজারেরও বেশি গাছের চারা লাগিয়েছি এখানে। কোন মজুরি পাইনি। আশা ছিলো গাছগুলি বিক্রি করে একটা অংশ আমরা পাবো। কিন্তু তার আগেই স্থানীয় কয়েকজন এই জমি দখল করে নেয় এবং আমাদের কষ্টে রোপিত গাছগুলো কেটে ফেলে। আমরা বাধা দিতে গেলে আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে।

গণ সংগঠনের আরেক সদস্য মিজানুর রহমান বলেন, ডাহুকের পাড়ে এখানে গণ সাহায্য সংস্থা ছাড়া অন্য কারো জমি ছিলো না। এখানে এখনো আমাদের সংগঠনের ঘর রয়েছে। আমরা বনায়ন করেছিলাম। সেটি কেটে ফেলে কয়েকজন দখল করে চা বাগান করেছে। আমরা চাই সংগঠনের জমি দখল মুক্ত করে আবার সংগঠনকে দেয়া হোক। তাহলে আমরা আমাদের ন্যায্য অধিকার পাব।

গণ সাহায্য সংস্থার ম্যানেজার (ল্যান্ড) সাইফুল ইসলাম বলেন, আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হতদরিদ্র শিক্ষা বঞ্চিত শিশুদের শিক্ষা সুবিধা নিশ্চিত করা। শিক্ষার পাশাপাশি ডাহুক বনায়ন নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়। ১৯৯০ সালে ডাহুক নদীর পাশের প্রায় ১০ একর সাড়ে ১৪ শতক পতিত জমি কিনে নেয় আমাদের সংগঠন। পরে সেখানে গণ সংগঠনের সদস্যরা বিভিন্ন গাছের হাজার হাজার চারা রোপন করে।

২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে আমাদের এই জমিগুলো স্থানীয় অধিবাসী রহুল আমিন হাওলাদার সহ তার ছেলে আশরাফ হোসেন রুবেল, মনোয়ার হোসেন হানিফ, আবুল কালাম ও কাজী অ্যান্ড কাজী নামের প্রতিষ্ঠান আমাদের জমিগুলো দখল করে চা বাগান করেছে। জমির সব কাগজপত্র আমাদের রয়েছে। ১৪২৯ বঙ্গাব্দ পর্যন্ত খাজনা পরিশোধ করা আছে। আমাদের সংগঠনের নামে নামজারিও আছে। তাই আমরা দাবি জানাই যেন আমাদের সংগঠনের জমি সংগঠনকে ফিরিয়ে দেয়া হয়।

গণ সাহায্য সংস্থার ম্যানেজার (এডমিন) মশিউর রহমান বলেন, ডাহুক বনায়ন নামে আমাদের ১০ একরেরও বেশি জায়গা ছিলো। এখানে গণ সংগঠনের সদস্যরা মিলে অনেক গাছ রোপন ও পরিচর্যা করেছে। হতদরিদ্র এই সদস্যরাই এটার অংশীদার। মাঝে আমাদের সংগঠনের অভ্যন্তরীণ গোলযোগের কারণে মাঠ থেকে কর্মীরা চলে যায়। গণ সংগঠনের সদস্যদের নির্দেশনা দেয়ার মতো কেউ ছিলো না। এই সময়ে আমাদের জমি দখল করে চা লাগানোর প্রক্রিয়া শুরু হলে আমরা বাধা দেয়ার চেষ্টা করি। কিন্তু জনবলের অভাবে তাদের সেভাবে প্রতিহত করতে পারি নি। আমাদের সব কাগজপত্র রয়েছে। এটি আমাদের কেনা সম্পত্তি। বর্তমানে সেটেলমেন্ট অফিসে শুনানি চলছে। আমরা প্রতিবাদ জানিয়েছি।

রুহুল আমিন হাওলাদারের ছেলে আশরাফ হোসেন রুবেল বলেন, জমিটি আমরা ১৯৭৮ সালে কিনে নিয়েছি। মোট ১১ একর কেনা জমির মধ্যে আমরা প্রায় ৬ একর জমি বুঝে পেয়েছি। বাকি জমিগুলোর জন্য এখনো বিভিন্ন দাগে আমাদের আপত্তি দেয়া আছে। গণ সাহায্য সংস্থা যে জমির কথা বলছে সেগুলো এই দাগে নেই। গণ সংগঠন যদি কাগজে কলমে প্রমাণ দিতে পারে তাহলে আমরা জমি দিয়ে দিবো। আর তারা যে বনায়নের কথা বলছে তা মিথ্যে।

তেঁতুলিয়া স্যাটেলমেন্ট অফিসের উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার আলমগীর হোসেন বলেন, আমরা ওই সংগঠনের মৌখিক আবেদনের প্রেক্ষিতে মাঠে এসে জমিগুলো কার দখলে রয়েছে তা দেখতে এসেছি। এখন কাগজপত্র পর্যালোচনা করে এই সমস্যার সমাধানের চেষ্টা করবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 15 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 2 days আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 2 days আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক