হোম
অপরাধ

নয়াপল্টনে সংঘর্ষের আলোচনায় সিলেটের ছাত্রলীগ নেতা আল-আমিন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২২ ১১:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মো পজিরুল ইসলাম, মুক্ত কলম নিউজ ডেক্সঃ বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে গুলি ছুঁড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীর এক সদস্য। তাঁর ছবি নিয়ে ফেসবুকে ছড়ানো হয় গুজব। সে গুজবের লক্ষ্যবস্তুতে পরিণত হন ঘটনার ধারে-কাছে না থাকা সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আল আমিন রহমান।

জানা গেছে, বুধবারের পুলিশ-বিএনপি সংঘর্ষের সময় রাজধানীর নয়াপল্টনে আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে গুলি ছোঁড়া ওই ব্যক্তির নাম মাহিদুর রহমান। তিনি রাজধানীর পল্টন থানায় দায়িত্বরত আনসার সদস্য (অঙ্গীভূত)। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে ছাত্রলীগ কর্মী বলে গুজব ছড়াচ্ছে তাদের শনাক্ত করার কাজ চলছে। এ ব্যাপারে ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান ডিবিপ্রধান।

বুধবার পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে আর্জেন্টিনার জার্সি পরিহিত ওই ব্যক্তিকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেন। গুজব ছড়ানো হয়- ওই ব্যক্তি সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন রহমান। তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক।

বিষয়টি নজরে আসার পর আল আমিন রহমান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সে পোস্টে তিনি বলেন- ‘‘১০ তারিখ রাজধানী শহর ঢাকায় বিএনপি-জামাত দেশবিরোধী চক্রের নাশকতা প্রতিরোধে গোয়েন্দা পুলিশের সাদা পোশাকে অস্ত্র হাতে এবং হেলমেট পরা এক সদস্যের ছবিকে দেশে-বিদেশে আমার ছবি বলে বিরোধী দলের গুজববাহিনীর লোকজন ফেসবুকে ভাইরাল করে প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আমার বিরুদ্ধে জঘন্য অপপ্রচার করছে। এ তালিকায় লন্ডনে পালিয়ে থাকা তারেক গংয়ের প্রোপাগান্ডা সেলের লোকজনেরও পরিচয় পাওয়া গেছে। হাস্যকর ব্যাপার হলো আমি ছোটবেলা থেকে বিশ্বকাপে ব্রাজিলের সমর্থক। আমার শত্রুও তা জানে। সাদা পোশাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য পরে আছেন আর্জেন্টিনার জার্সি।

উপরন্তু, আমার উচ্চতা ছয় ফুট। ছবিটা ভালো করে দেখলেই স্পষ্ট বুঝা যায়। পেছনে পুলিশের গাড়িও আছে। এ ছবি বিশ্লেষণ করে প্রকৃত ব্যক্তিকে আইডেন্টিফাই করতে বায়োলজি বা ফরেনসিক বিশেষজ্ঞ হবার দরকার নেই। একটু পর্যবেক্ষণই যথেষ্ট।
দুঃখজনক বিষয় হলো আমার উপজেলায় শ্রেষ্ঠ জননী পুরস্কার পাওয়া ফেসবুক প্রোফাইলে থাকা আমার রত্নগর্ভা মায়ের সঙ্গে ছবিটাও অপব্যবহার করছে গুজবসন্ত্রাসীরা। ভয়াবহ গুজবসন্ত্রাসীদের থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।’’

সিলেটের আল-আমিনকে নিয়ে গুজব ছড়ানোর মাঝেই আজ (বৃহস্পতিবার) পুলিশের পক্ষ থেকে জানানো হলো, শটগান হাতে ভাইরাল হওয়া ব্যক্তি ছাত্রলীগ কর্মী নন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৬ ডিসেম্বর)। ইতোমধ্যে গণভবনে প্রস্তুত হয়েছে ছাত্রলীগের সংক্ষিপ্ত তালিকা। ১৮ জনের এ তালিকা থেকেই পদায়ন করা হবে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে। জানা গেছে, গণভবনে প্রস্তুতকৃত সংক্ষিপ্ত তালিকায় সিলেট অঞ্চল থেকে এগিয়ে রয়েছেন ঢাবি’র শিক্ষার্থী আল আমিন রহমান। তিনি বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক।

জানা গেছে, সিলেট সরকারি কলেজ থেকে ছাত্র রাজনীতির হাতেখড়ি আল আমিন রহমানের। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার ছোটবিহাই গ্রামে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। ছাত্রলীগের রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেকে প্রত্যয়ী ও ক্লিন ইমেজের নেতা হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। আল আমিন রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সদস্য ও পরবর্তীতে সাধারণ সম্পাদক-এর দায়িত্ব পালন করেন। সর্বশেষ বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 1 hour আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 1 hour আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 22 hours আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 3 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 3 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক