হোম
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে পরপর ৩টি চীনা রেস্তোরাঁয় হামলা, আহত-৪ জন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জুন, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ: নিউজিল্যান্ডে তিনটি চীনা রেস্তোরাঁয় কুড়াল হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন। সোমবার (১৯ জুন) রাতে দেশটির অকল্যান্ড শহরে এক ব্যক্তি কুড়াল হাতে নিয়ে একে একে ওই তিন রেস্তোরাঁয় হামলা চালায়। মঙ্গলবার (২০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে সোমবার রাতে কুড়াল হাতে এক ব্যক্তি তিনটি চাইনিজ রেস্তোরাঁয় প্রবেশ করে এবং হামলা চালায়।

এই ঘটনায় আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ এবং স্থানীয় মিডিয়া জানিয়েছে।
নর্থ শোর এবং অকল্যান্ড হাসপাতালের মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন, হামলায় আহত একজন ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, হামলার শিকার তিনটি চাইনিজ রেস্তোরাঁর নাম- ঝাংলিয়াং মালাটাং, ইউয়েস ডাম্পলিং কিচেন এবং মায়া হটপট। সোমবার রাত ৯টার দিকে কুড়াল হাতে এক হামলাকারী এসব রেস্তোরাঁয় প্রবেশ করে এবং এলোমেলোভাবে লোকজনের ওপর আক্রমণ চালাতে শুরু করে।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম রেডিও নিউজিল্যান্ডকে বলেছেন, তিনি তার এক বন্ধুর সাথে মায়া হটপট রেস্তোরাঁয় খাচ্ছিলেন। একপর্যায়ে এক ব্যক্তি কুড়াল নিয়ে তার বন্ধুর কাছে আসে।
তিনি বলেন, রেস্তোরাঁর সবাই তখন উঠে দাঁড়ায় এবং কেউ একজন চিৎকার করে বলে, ‘তুমি কি করতে যাচ্ছ? তুমি কেন এটা করছ?’ পরে ওই হামলাকারী ব্যক্তি তার বন্ধুকে আবার আঘাত করে।

নিউজিল্যান্ড পুলিশ বলেছে, এই ঘটনায় তারা ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। হামলা চালিয়ে গুরুতর শারীরিক ক্ষতি করার প্রচেষ্টায় আহত করার অভিযোগে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে বলে মনে করা হচ্ছে। অবশ্য ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা জানায়নি পুলিশ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

প্রত্যাশার আলোয় কাটুক শৈশব: দিনাজপুর জেলা কারাগারে শিশুদের জন্য মানবিক
রংপুর 23 hours আগে

রাজশাহীতে দুই ব্যক্তিকে আটক,জানতে চাওয়ায় সাংবাদিককে ধমক দিলো এসআই আসরাফুল।
অপরাধ 23 hours আগে

বগুড়ায় নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী গ্রেপ্তার।
অপরাধ 23 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দর সোনাপুকুর গ্রাম থেকে মৃত দেহ উদ্ধার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১ জন।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: পশ্চিম ভার্জিনিয়ার সেনেকা রকস ও কাস সিনিক রেলওয়ে।
নাগরিক ভাবনা 2 days আগে

দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যান্ত্রিক মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় ইউএনওর অভিযান।
আইন-বিচার 2 days আগে

সিরাজগঞ্জের কাজিপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক,উদ্ধার ইয়াবা-হেরোইন।
অপরাধ 2 days আগে

সিরাজগঞ্জে ১৭ বছরের দুর্ভোগ লাঘবে ব্যক্তি উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ।
জনদুর্ভোগ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক