admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২০ ৯:৪২ পূর্বাহ্ণ
নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থীর চেয়ে লক্ষাধিক ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল।জানা যায়, আনোয়ার হোসেন হেলাল নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৬৬৭। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু পেয়েছেন মাত্র ৪ হাজার ৫১৭ ভোট।
এর আগে, আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই প্রথম সেখানে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হলো। নির্বাচনে ভোট পড়েছে ৩৬ দশমিক ৪ শতাংশ।
তবে প্রহসনের নির্বাচন, সাজানো নির্বাচন এবং পূর্ব পরিকল্পিত নির্বাচন- এ রকম নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজা। জানা যায়, নওগাঁ-৬ আসনে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। মোট ভোট কেন্দ্র ১০৪টি। ৭২১টি ভোটকক্ষে এদিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ২৭ জুলাই ইসরাফিল আলমের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।