হোম
নির্বাচিত কলাম

নওগাঁয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সাপাহারের ইউএনও আব্দুল্যাহ আল মামুন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ

ফাইল ছবি

এনামুল হক ,নওগাঁ প্রতিনিধিঃ শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন নওগাঁর সাপাহার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্যাহ আল মামুন। নওগাঁ জেলার উপজেলা পর্যায়ের কার্যালয়সমূহের প্রধানদের মধ্য হতে ইউএনও আব্দুল্যাহ আল মামুন এ সম্মাননা পেয়েছেন।

রোববার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সভাকক্ষে শুদ্ধাচার পুরস্কার হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক তুলে দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ। এর আগে ২০২২ সালে তিনি প্রথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় একাধারে নওগাঁ জেলা এবং রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনীত হওয়ার সম্মান অর্জন করেন।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আব্দুল্যাহ আল মামুন যোগদানের পর সততা ও নৈতিকতার সাথে উপজেলার সার্বিক উন্নয়নে কর্তব্যনিষ্ঠা ও নিরলসভাবে কাজ করেছেন। সকল শ্রেণিপেশার মানুষের কাছে তিনি মানবিক ও জনবান্ধন ইউএনও হিসেবে পরিচিতি পেয়েছেন। কর্মজীবনের সর্বত্রই অসামান্য অবদান ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তিনি। বর্তমান কর্মস্থল সাপাহার উপজেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, ক্রীড়া, মুক্তিযুদ্ধ ও পর্যটন বিকাশে ব্যতিক্রমী বেশ কিছু কাজ করে স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বমহলে প্রসংশিত হয়েছেন তিনি। তার উদ্ভাবনী উদ্যোগগুলোর একটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প তরুণ প্রজন্মের মাঝে তুলতে ধরতে উপজেলা প্রাঙ্গণে নির্মিত “জয় বাংলা চত্বর”।

তিনি উপজেলার ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে নির্মাণ করেন “সাপাহার টেনিস কোর্ট”। সাপাহার উপজেলা আমরুপালি আমের জন্য প্রসিদ্ধ হওয়ায় এ আমের আদলে “সাপাহার আম চত্বর” নির্মাণের উদ্যোগ নেন তিনি। সাপাহারের ঐতিহ্যবাহী জবই বিলকে পর্যটকদের নিকট আকর্ষণীয় করতে “জবই বিল মাছ চত্বর”, সেলফি পয়েন্ট, বিভিন্ন বসার স্থাপনা নির্মাণ করেন। এছাড়াও “উপজেলা পরিষদ মুক্তমঞ্চ” ও উপজেলা পরিষদ পুকুরের চারপাশের ওয়াকওয়ে নির্মাণ তার গৃহীত উদ্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, সব সময় নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করছি মাত্র। কাজের স্বীকৃতি আনন্দের। আমি বিশ্বাস করি, সকলের সহযোগিতায় সাপাহার উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা: মরণফাঁদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা: কত হাজার প্রাণহানি
নাগরিক ভাবনা 3 minutes আগে

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 2 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 2 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 2 hours আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 20 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক