হোম
আন্তর্জাতিক

দিল্লি আজকালের মধ্যে অন্ধকারে ডুবে যেতে পারে!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২১ ১০:১৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

দিল্লি আজকালের মধ্যে অন্ধকারে ডুবে যেতে পারে! গত কয়েকদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল ভারতের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ধস নামতে পারে। বিদ্যুৎকেন্দ্রগুলিতে কয়লার মজুদ আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। কোনো কোনো বিদ্যুৎকেন্দ্রে মাত্র একদিনের কয়লা মজুদ আছে। কয়লা সরবরাহের বিকল্প ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও তা সম্ভব হয়নি। এরই মধ্যে কিছু বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে।

আজকালের মধ্যে কয়লার ব্যবস্থা করা না গেলে পুরোপুরি ব্ল্যাকআউটের কবলে পড়ে যেতে পারে দিল্লিসহ দেশটির বিভিন্ন এলাকা। দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন শনিবার বলেন, দিল্লির তাপবিদ্যুৎকেন্দ্রগুলিতে হাতে মাত্র একদিনের কয়লা মজুদ রয়েছে। পরিস্থিতির সামাল দিতে না পারলে দু’দিন পরই আধাঁরে ডুবে যাবে রাজধানী।

সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, এমনটি হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। দুর্গাপুজোর শুরুতেই অন্ধকারে ডুবে যেতে পারে পুরো দিল্লি। সংবাদসংস্থা এএনআইও নিশ্চিত করেছে, দিল্লি যেসব তাপবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ পায়, সেখানে মাত্র একদিনের কয়লা মজুদ আছে। কেন্দ্র পরিচালিত তাপবিদ্যুৎকেন্দ্রের উপর নির্ভর করে দিল্লি। যেখান থেকে চাহিদার ভিত্তিতে দিল্লিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

দিল্লির বিদ্যুৎমন্ত্রী বলেন, যদি আমরা কেন্দ্র থেকে বিদ্যুতের জোগান না পাই, দু’দিন পরেই পুরো দিল্লি ব্ল্যাকআউটের কবলে পড়বে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও শনিবার বিষয়টি নিশ্চিত করে শনিবার টুইটারে জানান, সংকট এড়াতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। এরইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় তার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

জানা যায়, পুরো ভারতেই একই অবস্থা বিরাজ করছে। ভারতে যে পরিমাণ কয়লা উৎপাদিত হয় তার সিংহভাগই সরবরাহ করা হয় বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলিতে। দেশটির বিদ্যুতের মোট চাহিদার ৫৩ শতাংশই আসে এ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে।

করোনার কারণে বন্ধ রাখার পর ভারতে বিভিন্ন শিল্পকারখানা খুলে দেয়া হয়েছে। ফলে বিদ্যুতের চাহিদা বেশ বেড়েছে। অন্যদিকে, কয়লার উৎপাদনে দেখা দিয়েছে ঘাটতি। দেশটির বিভিন্ন স্থানে অতিবর্ষণের কারণে কয়লার উৎপাদন কমে এসেছে। কয়লা আমদানির ক্ষেত্রেও দেখা দিয়েছে বিপত্তি। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে কয়লার দাম অস্বাভাবিক বেড়ে গেছে। সব মিলিয়ে কয়লা সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 5 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 7 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 13 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 17 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 17 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 23 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 23 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 24 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 24 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক