admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২২ ১২:১৫ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস বিজ্ঞপ্তি, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী রেলস্টেশন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ১৪ জুলাই ২০২২ খ্রিঃ দুপুরে দিনাজপুর জেলার ফলবাড়ি থানাধীন রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে আসামী মোঃ রুমন আলী (২৩), সাং- চব্বিশ নগর, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী কে তার ডান এবং বাম পায়ে পরিহিত স্যান্ডেলের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ০৪ প্যাকেটে ৩১৮ (তিনশত আঠারো) গ্রাম মাদক দ্রব্য হেরোইন সহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ি থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।