admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২০ ১০:০৫ পূর্বাহ্ণ
রেজানুল হক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ করোনা ভাইরাস কোভিড-১৯ মহামারীতে খাদ্য সংকট মোকাবলায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ও ২ নং ইশানিয়া ইউনিয়নের অসহায় দরিদ্রদের মধ্যে ত্রাণ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার ২৭ জুলাই গুড নেইবারস্ বাংলাদেশ এর সহযোগিতায় বোচাগঞ্জ সিডিপির অফিস কার্যালয়ে ৯৩০টি কর্মহীন পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ, ঈদ উপহার ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।
বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার রতন বালার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয় মোঃ শরিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর রহমান ও বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
কোভিড-১৯ এর মোকাবেলায় প্রত্যেক পরিবারকে ১ কেজি পোলাও চাল, ৫০০ গ্রাম সেমাই, ২০০গ্রাম গুড়া দুধ, এবং ৯৩০ জন সুবিধা ভোগীর প্রয়োজন যাচাই করে ৬’শটি পরিবারকে ১টি শাড়ী, ১টি লুঙ্গি, ১টি টি-শার্ট, ১ প্যাকেট মেহেদী, ১টি হেয়ার ব্যান্ড ও ৩৩০ টি পরিবারকে ৬ কেজি চাল, ১কেজি মুসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১কেজি আলু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ১ বাক্স জিংক ট্যাবলেট এবং ২টি ১৫০ গ্রাম ওজনের লাইফবয় সাবান দেয়া হয়েছে। বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা কোরোনা ভাইরাসের দুর্যোগ কালীন মুহূর্তে কিভাবে নিজেকে, পরিবারকে, সমাজকে রক্ষা করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।