admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুন, ২০২২ ২:৫১ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস বিজ্ঞপ্তি, র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক পৃথক অভিযানে মাদক, যৌতুক সহ অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামী গ্রেফতার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুন ২০২২ খ্রিঃ তারিখ দিনাজপুর জেলার সদর থানার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী-১। আবু তালেব (৩৮), সাং- খানপুর ডাক্তার পাড়া, ২। শাহিনুর(৩৫) , সাং-মধ্য বালুবাড়ী, ৩। মোঃ শাহজাহান আলী (৪৩), সাং- কলেজপাড়া, সুইহারী, ৪। মোঃ মামুনুর রশিদ @ কাতু (২৯), সাং-বড়জুড়গোলা, ৫। মোঃ আলাল (৩০), সাং- লাইনপাড়া, ৬। ফজলুর রহমান (৫৭), সাং-নেমতারা শেখপুরা, যৌতুক নিরোধ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী- ৭। মোঃ বদিউজ্জামান (২৫), সাং- মহব্বতপুর সোনাহার পাড়া, মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী- ৮। মোঃ লিমন @ লিখন(৩৫), সাং-মধ্য বালুবাড়ী, সর্ব থানা- কোতয়ালী, জেলা-দিনাজপুরদেরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, উক্ত আসামীরা গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘ দিন ধরে পলাতক ছিল মর্মে স্বীকার করে। ধৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।