মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে আজ ১৭ আগষ্ট সকাল ১১ টায় উপজেলার মৎস্য হ্যাচারী প্রশিক্ষণ রুমে প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে স্কুল পর্যায়ে রচনা কুইজ প্রতিযোগিতার ও জেলে,ব্যবসায়ী এবং মৎস্যজীবীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জানা গেছে, জাতীয় মৎস্য পক্ষ দ্বিতীয় দিনের কর্মশালায় এ কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের সর্ব মোট ২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন ।
কুইজ প্রতিযোগিতা শেষে জেলে খামারি ব্যবসায়ীদের নিয়ে পুনরায় মতবিনিময় অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ অনুষ্টানটি ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত একটানা তিন দিনের আজ দ্বিতীয় দিন। উপজেলার উত্তর মৎস্য সম্প্রসারণ হ্যাচারি প্রশিক্ষণ হলরুমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জেলে, মৎস্যজীবী, ব্যবসায়ীদের নিয়ে মদ বিনিময় সভায় নিজ নিজ সমস্যার কথা তুলে ধরেন। এতে খামারীরা অভিযোগ করেন, মাছের খাবারের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমরা ঠিকভাবে মাছকে খাবার দিতে পারি না । তাছাড়া পুকুরগুলো ভরাট হওয়ার কারণে পুকুরের গভীরতা নেই। আমরা আশা করবো কর্তৃপক্ষ এ বিষয়গুলো দেখবেন।
উক্ত মতবিনিময় সভায় দুপক্ষরে ঘন্টা দিক আলোচনা পর্যালোচনা করেন। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, উপজেলা শিক্ষা অফিসার মেরাজুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আব্দুর রউফ প্রামানিক, কৃষি সহকারী কর্মকর্তা লুৎফুননাহার, গ্রাম বিকাশ এনজিওর মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, হ্যাচারি সহকারী সিনিয়র কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
এছাড়াও মৎস্যজীবীদের মধ্যে বক্তব্য রাখেন শরিফুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ। আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।