ডাঃ নুরল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। কয়েক দিন ধরে মাঝারি থেকে প্রচণ্ড দাবদাহের কারণে এমনিতেই হাঁসফাঁস অবস্থা । এর সঙ্গে দিনে-রাতে লোডশেডিং, দুর্ভোগে নতুন উপকরণ যোগ করেছে।
প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিং শুরু হওয়ায় সবার বিশেষ করে প্রবীণ ও শিশুদের কষ্ট-দুর্ভোগ চরমে। দিনে রাতে দফায় দফায় বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিদ্যুৎ না থাকাই মোবাইল রিচার্জ, অফিসিয়াল কাজে কম্পিউটার বন্ধ, সাংসারিক কাজে পানির জন হা- হুতাশ,চলমান এস এস সি পরীক্ষা ও তীব্র গরমের মধ্যে বিদ্যুতের লোডশেডিং এ শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি -২ জি,এম জানান, জাতীয় গ্রেড থেকে যতটুকু বরাদ্দ পাওয়া যায় ততটুকুই সরবরাহ করা হচ্ছে। উৎপাদন কম হলে বিদ্যুৎ কম পাওয়া যায়। কি কারনে উৎপাদন কম হচ্ছে এই বিষয়ে তিনি কিছুই বলতে পারেন না। তিনি আরো জানান, পল্লী বিদ্যুৎ সমিতি- ২, প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৯০ মেগাওয়াট, পাওয়া যায় ৪০ থেকে ৪৫ মেগাওয়াট। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে।