admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২১ ১:০৪ অপরাহ্ণ
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে লোহার খনি অনুসন্ধানে খনন কাজ শুরু হয়। বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) লোহার খনি অনুসন্ধানের জন্য আনুষ্ঠানিক খনন কাজ শুরু করেছে। দিনাজপুরের চিরিরবন্দরে শুক্রবার বিকালে এ খনন কাজ শুরু হয়। খনন কাজের উদ্বোধন করেন জিএসবির মহাপরিচালক মো. শের আলী। লোহার খনি অনুসন্ধানে খনন কাজ শুরু।
জানা যায়, চিরিরবন্দর উপজেলার ১০ নম্বর পুনট্রি ইউনিয়নের কেশবপুর গ্রামে এই কূপ খনন শুরু হয়েছে। এদিন খনন কাজের উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিএসবির উপ-পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মো. মাসুদ রানা এবং সহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) মো. রোকনুজ্জামান প্রমুখ।