হোম
আন্তর্জাতিক

তুরস্ক বাংলাদেশের কৌশলগত মিত্র হয়ে উঠছে!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

তুরস্ক বাংলাদেশের কৌশলগত মিত্র হয়ে উঠছে! দ্বিপাক্ষিক নানা চড়াই-উৎড়াই পেরিয়ে সাম্প্রতিক সময়ে ক্রমেই ঘনিষ্ঠ হয়ে উঠছে বাংলাদেশ ও তুরস্ক, সেটি কৌশলগত মিত্রতার দিকে অগ্রসর হচ্ছে। একান্ত আলাপচারিতায় এমন আভাস দিয়ে একাধিক শীর্ষ কূটনীতিক বলছেন, কৌশলগত কারণেই বিষয়টি এত তাড়াতাড়ি স্বীকার করতে নারাজ ঢাকা। তুরস্কের কাছ থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তা সামগ্রী কিনলেও কৌশলগত সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, আঙ্কারার নিরাপত্তা সামগ্রীগুলো ন্যাটোর মানসম্পন্ন, দামও একটু কম। এই ক্রয়ের ক্ষেত্রে কোনো শর্তারোপ করা হয়নি, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতে দুই দেশের সম্পর্কে কিছু সমস্যা থাকলেও এখন আর সেটি নেই দাবি করে পররাষ্ট্র সচিব বলেন, আঙ্কারার কাছে ঢাকার অবস্থান অনেকটাই পরিষ্কার। আমাদের স্পর্শকাতর বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে শুরু করেছে তারা। উচ্চাকাঙ্ক্ষার তুরস্কের ও বাংলাদেশের আগ্রহের ক্ষেত্রে কিছু বিষয়ে মিল রয়েছে, সেগুলো উভয় দেশকে কাছাকাছি আসতে সাহায্য করছে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকার এই অগ্রগতির বিষয়টি ভালো করেই বুঝতে পারছে আঙ্কারা। তারাও মধ্যপ্রাচ্য ও ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে উদীয়মান শক্তি রূপে আবির্ভূত হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে দুই দেশ আরো ঘনিষ্ঠ হয়েছে। মিয়ানমারে দমনের মুখে ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব আরো বলেন, ওআইসিতে ভারসাম্যপূর্ণ নীতি নিয়েছে বাংলাদেশ। এটিও তুরস্ক পর্যবেক্ষণে নিয়েছে বলে মনে করে ঢাকা। এসব উপাদানের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বাড়াতে দুই দেশ খুবই আগ্রহী। কৌশলগত সম্পর্কর বিষয়ে তিনি বলেন, মুসলিম দেশ দুটির অনেক সাধারণ উপাদান আছে এখানে।

erdogan hasina

চলতি মাসের শুরুর দিকে ঢাকার বিশ্লেষকেরা জানিয়েছিলেন, প্রধান দুটি লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্ক সাম্প্রতিক সময়ে ক্রমেই ঘনিষ্ঠ হয়ে উঠছে। একদিকে মুসলিম বিশ্বে নিজেদের প্রভাব-প্রতিপত্তি পুনরুদ্ধারে তুরস্কের সুদূরপ্রসারী প্রচেষ্টা। অন্যদিকে রোহিঙ্গা সংকট সমাধানসহ বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের সদিচ্ছা। এ কারণে দু’দেশের সম্পর্ক ‘অনন্য উচ্চতায়’ পৌঁছাতে যাচ্ছে, যা শিগগিরেই স্পষ্ট হয়ে উঠতে পারে।

তারা বলছেন, সামরিক শক্তিতে শক্তিশালী তুরস্ক ন্যাটো জোটের সদস্য, জাতিসংঘ ও ওআইসিসহ আন্তর্জাতিক ফোরামেও শক্ত অবস্থান রয়েছে। দেশটির সঙ্গে অতীতে দূরত্ব তৈরি হলেও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেয়ায় সম্পর্ক জোরদার হয়। এরপর আঙ্কারার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর প্রতি মনোযোগী হয় ঢাকা, তাতে আশানুরূপ সাড়াও আসে। বর্তমানে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বার্ষিক ১ বিলিয়ন ডলারের দ্বিমুখী বাণিজ্য হলেও তা ২ বিলিয়ন ডলারে উন্নীত করার চেষ্টা চলছে। এর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাও বৃদ্ধি পাওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে বলে মনে করা হয়।

এ বিষয়ে বিশ্লেষক এম হুমায়ুন কবির বলেন, গত এক দশকে তুরস্ক ব্যাপক উন্নতি করায় সারা বিশ্বের নজর কাড়তে সক্ষম হয়েছে। এর বিপরীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নতুন সম্ভাবনার দেশ হিসেবে সামনে চলে এসেছে বাংলাদেশ। এই দুটি বিষয় উভয় দেশকে পারস্পরিক ঐক্য ও সম্পর্ক জোরদারে ভূমিকা রাখছে।

তুরস্কের এই উন্নতির নেপথ্যে থাকা দেশটির প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে ২০১৬ সালে অভ্যুত্থানের চেষ্টা হলে নিন্দা জানায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠির সূত্র ধরে দুই দেশের সম্পর্ক উষ্ণ হতে থাকে। পরের বছর রোহিঙ্গা ইস্যুতে ঢাকার প্রতি এরদোয়ান প্রশাসন সমর্থন জানালে ঘনিষ্ঠতা আরো বাড়ে। এরপর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে আসেন তুর্কি ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। জাতিসংঘ-ওআইসিসহ বিশ্বমঞ্চে রোহিঙ্গাদের সমর্থন জানিয়ে জোরালো অবস্থান নেয় তুরস্ক। দেশটির পক্ষ থেকে তাদের মানবিক সহায়তাসহ বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়। এসব কার্যত বাংলাদেশের পক্ষে যাওয়ায় কূটনীতিসহ অন্যান্য ক্ষেত্রে লাভবান হয় ঢাকা।

ফলশ্রিুতে ২০২০ সালের শেষের দিকে তুরস্ক সফরে যান বিমান ও নৌবাহিনী প্রধান। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যান আঙ্কারায়, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগ্লু আসেন ঢাকায়। তারা দুই দেশে নিজেদের দূতাবাস ভবন উদ্বোধন করার পাশাপাশি দ্বিপাক্ষিক চুক্তিতেও সই করেন। সম্প্রতি তুরস্ক সফর করে এসেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ ও অন্যান্য বিষয় নিয়ে তুর্কি প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তার এই সফর বাংলাদেশ-তুরস্কের কৌশলগত বন্ধুত্ব ও সামরিক সহযোগিতায় ‘নতুন মাত্রা’ যুক্ত করবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

এটি আরো উচ্চতায় পৌঁছাবে এ বছরের শেষ দিকে, তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের ঢাকা সফরের মধ্য দিয়ে। তার আগে তুরস্ক সফরে যাচ্ছে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল। এ ছাড়া গত জুনে আঙ্কারার সঙ্গে বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির একটি প্রতিরক্ষা চুক্তি তো রয়েছেই। তুর্কি সরকারি গণমাধ্যম আনাদুলু এজেন্সি জানায়, দেশটির অস্ত্রের চতুর্থ বৃহত্তম ক্রেতা হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৫ বছরের মধ্যে দেশটির প্রতিরক্ষা সরঞ্জামের অন্যতম শীর্ষ ক্রেতা হতে চলেছে ঢাকা। সেইসঙ্গে কূটনৈতিক শক্তি বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণেও আগ্রহী হয়েছে শেখ হাসিনার প্রশাসন।

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান বলছেন, তুর্কি অ্যান্টি শিপ মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেম কেনা মানেই দুই দেশের আরো কাছাকাছি চলে আসা। তাছাড়া বাংলাদেশ শিগগিরই মধ্যম আয়ের কাতারে যাওয়ার পথে থাকায় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চাইছে ঢাকা, বলছেন হুমায়ুন কবির।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 18 hours আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 19 hours আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 22 hours আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 23 hours আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 23 hours আগে

দিনাজপুরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 2 days আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক