হোম
নির্বাচিত কলাম

ঢাকা চিড়িয়াখানা থেকে বগুড়ায় নেওয়ায় মারা গেল ৪টি হরিণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: জাতীয় চিড়িয়াখানা থেকে কিনে নিয়ে আসার পথে বগুড়ার বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএসের) পাঁচটির হরিণের মধ্যে ৪টি হরিণেই মারা গেছে। এই মৃত্যুর জন্য অ্যানেস্হেসিয়ার (আবেদন) প্রভাবকে দায়ী করেছে টিএমএসএসের পশু অভয়ারণ্যের কর্তৃপক্ষ।

১১সেপ্টম্বর( সোমবার) বিকালে হরিণগুলোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করের টিএমএসএস পশু অভয়ারণ্যের নির্বাহী কর্মকর্তা মোস্তাকিম আহম্মেদ শাহী। জানা গেছে, রোববার(১০ সেপ্টেম্বর) রাতে চিত্রা প্রজাতির হরিণগুলো ঢাকা চিড়িয়াখানা থেকে বগুড়ায় এসে পৌঁছায়। তখন খাঁচার মধ্যে ৪টি হরিণকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। এর আগে সন্ধ্যা ৬ টার দিকে ট্রাকে করে হরিণগুলো বগুড়ার ঠেঙ্গামারা সবুজ সংর্ঘে পাঠানো হয়। একইভাবে চলতি বছরের মে মাসেও একই সংস্থার ক্রয় করা ৩টি হরিণ পরিবহনের সময় মার গিয়েছিল।

টিএমএসএসের পশু অভয়ারণ্যে সূত্র জানায়, বগুড়ার নওদাপাড়ায় টিএমএসএস তাদের বিনোদন পার্কে একটি বেসরকারি পশু অভয়ারণ্যে বা চিড়িয়াখানা গড়ে তুলেছে। সেখানে ৯০ শতক জায়গার ওপর গড়ে তোলা হয়েছে হরিণ প্রতিপালন বিভাগ। চলতি বছরে হরিণ প্রতিপালনের জন্য সংস্হাটি লাইসেন্স পায়। লাইসেন্স পাওয়ার পর তারা এখন পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা থেকে দুই চালানে মোট ১১টি হরিণ কিনেন।প্রতিটি হরিণের মূল্য ধরা হয় ৫০ (পঞ্চাশ) হাজার টাকা।

টিএমএসএস পশু অভয়ারণ্যের নির্বাহী কর্মকর্তা মোস্তাকিম আহম্মেদ শাহী জামান,রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে ৫টি হরিণকে অ্যানেস্হেসিয়া করে খাঁচায় তোলা হয়।পরে খাঁচাসহ ট্রাকটি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়।পথে সাভারে থাকতেই ১টি হরিণ মারা যায়। আর রাত আড়াইটার দিকে আমরা যখন খাঁচা নামাই, তখন মোট ৪টি হরিণকে মৃত পাই। একটি হরিণ সুস্হ আছে।

তিনি আরও জানান, এর আগে ২৮ মে জাতীয় চিড়িয়াখানা থেকে ৬টি হরিণ ক্রয় করা হয়। কিন্তু হরিণ হস্তান্তের সময় অ্যানেস্হেসিয়া করার সময় তাদের হাতেই ২টি হরিণ মারা যায়। পরিবহনের সময় আরও ১টি মারা যায়। ওই দুইটির পরিবর্তে ২৬ জুন আমাদের আরও ২টি হরিণ পাঠিয়ে দেয় জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আমাদের কাছে আনার পর একটি হরিণ বাচ্চা প্রসব করেছে। এ নিয়ে এখানে মোট ৭টি হরিণ রয়েছে টিএমএসএস চিড়িয়াখানায়। এভাবে দুই দফায় হরিণ মৃত্যুর কারণে জাতীয় চিড়িয়াখানা কতৃপক্ষকে দুষছে টিএমএসএস।

এ বিষয়ে মোস্তাকিম আহম্মেদ শাহী জানান, তাদের কাছ থেকে হরিণ নেওয়া হচ্ছে, অথচ তারা কোনো গাইড লাইন বা পরামর্শ কিছুই দেয়নি। হরিণ অত্যন্ত সেনসেটিভ (সংবেদনশীল) প্রাণী।কিন্তু তাকে অ্যানেস্হসিয়া করছেন তারা,সেটার প্রয়োগমাত্র ঠিক আছে কি না কিছুই আমরা জানি না। কিন্তু আমরা দেখছি নিয়ে আসার পর হরিণগুলো খুবই দুর্বল থাকে। এজন্য মনে হয় অ্যানেস্হেসিয়ার মাত্রা বা এই কাজের ব্যবস্হাপনায় ঘাটতি আছে।

এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার ভেটেনারি সার্জন ডা. নাজমুল হুদা জানান,গাড়িতে নিয়ে যাওয়ার সময় প্রায়ই হরিণ মারা যাওয়ার ঘটনা ঘটে। চিত্রা হরিণ অনেক সেনসেটিভ (সংবেদনশীল) এদেরকে অতিরিক্ত কোনো অ্যানেস্হেসিয়া দেওয়া হয় না। দেখা যায়, ১০টি পাঠালে তিনটিই মারা যায়।

বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোশারফ হোসেন জানান, খবর পেয়ে সদর উপজেলার একটি টিম গিয়েছিল ঘটনাস্থলে। হরিণ ভয় পেলে, তাকে ধরতে গেলে হার্টঅ্যাটাক করে। এই প্রাণীটি খুবই নাজুুক। আর পরিবহনের সময় তো ঝাঁকুনি লাগেই লাফালাফি করেছে। এসব থেকে মারা গিয়ে থাকতে পারে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দর সোনাপুকুর গ্রাম থেকে মৃত দেহ উদ্ধার।
অপরাধ 6 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১ জন।
অপরাধ 7 hours আগে

নাগরিক ভাবনা: পশ্চিম ভার্জিনিয়ার সেনেকা রকস ও কাস সিনিক রেলওয়ে।
নাগরিক ভাবনা 10 hours আগে

দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু।
দুর্ঘটনা 11 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যান্ত্রিক মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় ইউএনওর অভিযান।
আইন-বিচার 11 hours আগে

সিরাজগঞ্জের কাজিপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক,উদ্ধার ইয়াবা-হেরোইন।
অপরাধ 18 hours আগে

সিরাজগঞ্জে ১৭ বছরের দুর্ভোগ লাঘবে ব্যক্তি উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ।
জনদুর্ভোগ 19 hours আগে

দুই কৃতি সন্তানদের সম্বর্ধনা দিলো দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।
রংপুর 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ দুজনের মৃত্যু ।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক